বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৫প্রিয় শিক্ষার্থীরা, আন্তরিক শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের অধ্যায়-৫ থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো। অল্প কথায় উত্তর দাও। প্রশ্ন: মানুষের মৌলিক চাহিদাগুলো কী? উত্তর: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি বিষয় মানুষের মৌলিক চাহিদা। অতিরিক্ত জনসংখ্যার মৌলিক চাহিদা পূরণ করা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে প্রায় অসম্ভবই হয়ে পড়ে। আর এর প্রভাব পড়ে দেশের সমগ্র জনগণের ওপর। প্রশ্ন: খাদ্যের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব লেখো। উত্তর: বাংলাদেশে প্রতিবছর ২৫ লাখ টন খাদ্য ঘাটতি হয়। অতিরিক্ত জনসংখ্যা বাংলাদেশের খাদ্য ঘাটতির একটি প্রধান কারণ। তাই কৃষিপ্রধান দেশ হয়েও বাংলাদেশে খাদ্যসংকট দেখা দিচ্ছে। বাংলাদেশে জমির তুলনায় জনসংখ্যা অনেক বেশি। তাই অতিরিক্ত মানুষের খাদ্যের চাহিদা মেটাতে আমাদের প্রতিবছর বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হয়। অতিরিক্ত জনসংখ্যার বসতি স্থাপনের জন্য কৃষিজমির পরিমাণও কমে যাচ্ছে। খাদ্যের অভাব হলে শিশুসহ দরিদ্র জনগোষ্ঠী পুষ্টিহীনতায় ভোগে। খাদ্যের পাশাপাশি বিশুদ্ধ পানির রয়েছে তীব্র সংকট। খাদ্য ও পানীয় জলের সংকট দেশের ভবিষ্যৎ জনগোষ্ঠীর উন্নয়নে বাধা হয়ে দাঁড়ায়। প্রশ্ন: জনসংখ্যা বৃদ্ধির ফলে বাংলাদেশের পরিবেশ কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? উত্তর: বর্তমানে বাংলাদেশে পরিবেশ সমস্যা একটি প্রধান আলোচিত বিষয়। অতিরিক্ত জনসংখ্যার কারণে বাংলাদেশের পরিবেশ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন—১. অতিরিক্ত জনসংখ্যার কারণে অধিক ফসল ফলাতে প্রচুর রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এগুলো পুকুর ও নদীর পানি নষ্ট করছে। ২. বনের গাছপালা কেটে বাড়িঘর তৈরি করছে বা জীবিকা নির্বাহ করছে। ৩. ভূগর্ভের পানির অতিরিক্ত উত্তোলন হচ্ছে বর্ধিত জনগণের চাহিদা মেটাতে। এভাবে জনসংখ্যা বৃদ্ধির ফলে বাংলাদেশের চিরচেনা পরিবেশ ও জলবায়ু পরিবর্তন ঘটছে। ফলে দেশ মারাত্মক সংকটের দিকে যাচ্ছে।প্রশ্ন: অতিরিক্ত জনসংখ্যা থাকলে শিক্ষার কী সমস্যা হয়? উত্তর: একটি দেশের অন্যতম সম্পদ হচ্ছে সে দেশের শিক্ষিত জনগোষ্ঠী। কিন্তু বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি অক্ষরজ্ঞান নেই। শিক্ষার ক্ষেত্রে সফলতা আসা সত্ত্বেও শিক্ষার হার বাড়ছে না। শিক্ষার হার না বাড়ার প্রধান কারণগুলো হলো: ক. সম্পদের তুলনায় অতিরিক্ত জনসংখ্যা। খ. প্রয়োজন অনুযায়ী শ্রেণীকক্ষ, শিক্ষক ও অন্যান্য সুযোগ-সুবিধার অভাব। গ. অনেক দরিদ্র বাবা-মা তাঁদের সব সন্তানকে বিদ্যালয়ে পাঠাতে পারেন না। এসব কারণে অনেক শিশু বিদ্যালয়ে ভর্তি হতে পারে না বা লেখাপড়া শেষ না করে ঝরে পড়ে। প্রশ্ন: সম্পদ কাকে বলে?উত্তর: একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের তিনটি উপাদান হচ্ছে জনসম্পদ, প্রাকৃতিক সম্পদ ও মূলধন। তবে প্রাকৃতিক সম্পদ ও মূলধনকে কাজে লাগানোর জন্য প্রয়োজন জনসম্পদ। জনসম্পদ হচ্ছে কোনো দেশের শ্রমশক্তি। বাংলাদেশে মূলধন কম হলেও প্রাকৃতিক সম্পদ ও জনসম্পদে সমৃদ্ধ। তবে এ দেশের অতিরিক্ত জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তরের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল