বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৬শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায়-৬ থেকে আজ গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।  সংক্ষিপ্ত প্রশ্নোত্তরপ্রশ্ন: আবহাওয়া ও জলবায়ু কাকে বলে?উত্তর: কোনো স্থানের স্বল্প সময়ের অর্থাৎ ১ থেকে ৭ দিনের বায়ু তাপ, বৃষ্টিপাত প্রভৃতির গড় অবস্থাকে ওই স্থানের আবহাওয়া বলে। সাধারণত কোনো অঞ্চলের ১০ বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কেই জলবায়ু বলা হয়। প্রশ্ন: বিশ্বের জলবায়ু পরিবর্তনের কারণ কী?উত্তর: বিভিন্ন কারণে বিশ্বের জলবায়ু পরিবর্তিত হয়ে যাচ্ছে। যেমন জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের নানা কর্মকাণ্ডে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধি এবং তার ফলে বায়ুমণ্ডলের ক্রমবর্ধমান উত্তাপই বিশ্বের জলবায়ু পরিবর্তনের মূল কারণ। কলকারখানা ও যানবাহনের ধোঁয়া, বন জঙ্গলের পরিমাণ কমে যাওয়া, জীবাশ্ম জ্বালানীর অতিরিক্ত ব্যবহার, নদী ধ্বংস হওয়া, জলাধার ভরাট করা ইত্যাদি কারণে প্রকৃতি ও পরিবশের ক্ষতি হচ্ছে। বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি এ ক্ষতিরই একটি অংশ। বিশ্বের তাপমাত্রা বেড়ে যাওয়ায় মেরু অঞ্চলের বরফরাশি দ্রুত হারে গলে যাচ্ছে এবং এর ফলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। মানুষের নানা প্রকার কর্মকাণ্ডে এভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে।প্রশ্ন: জলবায়ু পরিবর্তনে কী কী ক্ষতি হয়?উত্তর: জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে নানা রকম প্রভাব দেখা যাচ্ছে।যেমন—ক. গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।খ. অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হচ্ছে।গ. ঘূর্ণিঝড়ের সংখ্যা বেড়ে যাচ্ছে।ঘ. বারবার ভয়াবহ বন্যা হচ্ছে।ঙ. মাটির লবণাক্ততা বেড়ে কৃষিজমির ক্ষতি করছে।চ. গাছাপালা ও প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে।ছ. ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে।জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের আরও বহু প্রভাব দেখা যাচ্ছে। ফলে বাংলাদেশ নানা দুর্যোগের সম্মুখীন হচ্ছে। প্রশ্ন: খরার কারণে কী কী সমস্যা হয়?উত্তর: দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে খরা হয়। বাংলাদেশে অতিরিক্ত জনসংখ্যা, অপরিকল্পিত উন্নয়ন, গাছপালা কেটে ফেলা ও বায়ু দূষণ ইত্যাদি বায়ু মণ্ডলকে শুষ্ক করে ফেলে। এসব কারণে বৃষ্টিপাতও কমে যায়। এগুলো মিলিতভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে খরার প্রবণতা বাড়িয়ে দিচ্ছে। খরার কারণে নিম্নলিখিত সমস্যাগুলো দেখা দিচ্ছে—১. জলবায়ু পরিবর্তনের ফলে খরাপীড়িত অঞ্চল তপ্ত হয়ে ওঠে।২. কুয়া, খাল, বিল, শুকিয়ে যায়।৩. নদীর স্বাভাবিক প্রবাহ কমে যায়।৪. ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায় আর মাটির আর্দ্রতা কমে যায়।৫. মাঠের ফসল ফলাতে কষ্ট হয়।৬. গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয়। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল