বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৭  বাংলাদেশের রাষ্ট্র ও সরকারব্যবস্থা শিক্ষার্থীবৃন্দ, আজ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের ৭ নম্বর অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর আলোচনা করা হলো। # নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্ন: ক. সংবিধান কী? প্রশ্ন: খ. উপজেলা পরিষদের কাজগুলো উল্লেখ করো।প্রশ্ন: গ. ছকে ‘?’ স্থানে কি বসবে? উদ্দীপকের আলোকে বিষয়টি বিশ্লেষণ কর। প্রশ্ন: ঘ. ছকে ‘?’ চিহ্নিত স্থানে কী বসবে? তোমার পাঠ্যবইয়ের আলোকে বিষয়টির বিবরণ দাও। উত্তর: ক. সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার দলিল। এটি অনুযায়ী রাষ্ট্রের শাসনব্যবস্থা পরিচালিত হয়। উত্তর: খ. উপজেলা পরিষদের কাজ ইউনিয়ন পরিষদের কাজের সঙ্গে সম্পর্কিত। এ ছাড়া উপজেলা পরিষদ পাঁচশালাসহ বিভিন্ন মেয়াদি উন্নয়ন পরিকল্পনা তৈরি করে। সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, তত্ত্বাবধান ও তার সমন্বয় সাধন করে। বিভিন্ন ইউনিয়নের মধ্যে সংযোগকারী রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করে। উত্তর: গ. উদ্দীপকের ‘?’ চিহ্নিত বিষয়টি বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতিকে প্রকাশ করছে। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে গৃহীত মূল সংবিধান এবং পরবর্তী সময়ে পঞ্চদশ সংশোধনী অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রীয় চার মূলনীতি রয়েছে। মূলনীতিগুলো রাষ্ট্র পরিচালনার সকল ক্ষেত্রে অনুসরণ করা হয়। প্রতিটি নাগরিকের এগুলো মেনে চলা উচিত। এ মূলনীতিগুলো সংবিধানে সন্নিবেশিত আছে। আর সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার পবিত্র দলিল। অতএব, একে সম্মান করা ও মেনে চলা প্রতিটি নাগরিকের কর্তব্য। উত্তর: ঘ. উদ্দীপকে ‘?’ চিহ্নিত স্থানে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার চার মূলনীতির অন্যতম হলো ধর্মনিরপেক্ষতা। ১৯৭১ সালে এ দেশবাসী হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টানসহ আপামর জনগোষ্ঠী একতাবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ করেছিল। ধনী, গরিব, জাতি, ধর্ম, বর্ণ-নির্বিশেষে সকল মানুষ স্বাধীনতার জন্য সশস্ত্র মুক্তিযুদ্ধ চলাকালে একে অপরকে সাহায্য করেছিল। তাই, ১৯৭২ সালে প্রণীত সংবিধানে সন্নিবেশিত হয়েছিল ধর্মনিরপেক্ষতা। এই মূলনীতি সংযোজিত হয়েছিল রাষ্ট্রীয় ঐক্যকে সুসংহত করার লক্ষ্যে। তখন সবাই ছিল বাঙালি। আর সব বাঙালি একে অপরের ভাইবোন। দেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে সংযোজিত এই মূলনীতি প্রণয়নের উদ্দেশ্য হলো রাষ্ট্রের প্রতিটি মানুষ যেন নিজ নিজ ধর্ম পালন করতে পারে এবং কেউ যাতে অন্য কারও ধর্ম পালনে বাধা না দিতে পারে, সে জন্য ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে। লাখো শহীদের রক্তের অক্ষরে লেখা সংবিধানের প্রতিটি নীতিকে মেনে চলা প্রত্যেক নাগরিকের অবশ্যপালনীয় কর্তব্য।