বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
অধ্যায়-১প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় থেকে প্রশ্ন নিয়ে আলোচনা করছি। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো।ক. —সালের ৬ দফা আন্দোলন আমাদের জাতীয় ইতিহাসে অত্যন্ত গৌরবময় ঘটনা।উত্তর: ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন আমাদের জাতীয় ইতিহাসে অত্যন্ত গৌরবময় ঘটনা।খ. —পাকিস্তানি বাহিনী নারকীয় গণহত্যা চালায়।উত্তর: ১৯৭১ সালের ২৫শে মার্চের রাতে পাকিস্তানি বাহিনী নারকীয় গণহত্যা চালায়।গ. দেশ ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে তুলতে— গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।উত্তর: দেশ ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে তুলতে মুজিবনগর সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।ঘ. ব্রহ্মপুত্র নদের তীরবর্তী অঞ্চল ব্যতীত সমগ্র রংপুর জেলা ও ঠাকুরগাঁও ছিল—এর অধীন।উত্তর: ব্রহ্মপুত্র নদের তীরবর্তী অঞ্চল ব্যতীত সমগ্র রংপুর জেলা ও ঠাকুরগাঁও ছিল সেক্টর ৬-এর অধীন।ঙ. —নেতৃত্বে গড়ে ওঠে ‘কাদেরিয়া বাহিনী’।উত্তর: বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে গড়ে ওঠে ‘কাদেরিয়া বাহিনী’।চ. মুক্তিযুদ্ধের সময় প্রায় এক কোটির বেশি মানুষ শরণার্থী হিসেবে—আশ্রয় নেয়।উত্তর: মুক্তিযুদ্ধের সময় প্রায় এক কোটির বেশি মানুষ শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নেয়।ছ. মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী প্রধান সংগঠনের মধ্যে উল্লেখযোগ্য ছিল—রাজাকার, আলবদর ও আল-শামস।উত্তর: মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী প্রধান সংগঠনের মধ্যে উল্লেখযোগ্য ছিল শান্তিকমিটি রাজাকার, আলবদর ও আল-শামস।জ. শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আমরা প্রতিবছর ১৪ই ডিসেম্বর পালন করি—।উত্তর: শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আমরা প্রতিবছর ১৪ই ডিসেম্বর পালন করি শহীদ বুদ্ধিজীবী দিবস।ঝ. পাকিস্তান ১৯৭১ সালের—ভারত আক্রমণ করে।উত্তর: পাকিস্তান ১৯৭১ সালের ৩রা ডিসেম্বর ভারত আক্রমণ করে।ঞ. প্রতিবছর—আমরা বিজয় দিবস পালন করি।উত্তর: প্রতিবছর ১৬ই ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি।ট. সাতজন—খেতাবে ভূষিত হয়েছেন।উত্তর: সাতজন বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত হয়েছেন।ঠ. —মুক্তিযুদ্ধের সাহসিকতা ও ত্যাগের জন্য চতুর্থ বীরত্বসূচক পুরস্কার।উত্তর: বীরপ্রতীক মুক্তিযুদ্ধের সাহসিকতা ও ত্যাগের জন্য চতুর্থ বীরত্বসূচক পুরস্কার। নিচের বাক্যগুলো শুদ্ধ হলে ‘শুদ্ধ’ এবং অশুদ্ধ হলে ‘অশুদ্ধ’ লেখো।ক. ১৯৫২ সালে সংগঠিত হয় ভাষা আন্দোলন।উত্তর: ১৯৫২ সালে সংগঠিত হয় ভাষা আন্দোলন। (শুদ্ধ)খ. বৃহত্তর বরিশাল ও পটুয়াখালী জেলা ছিল ৫নং সেক্টরের অধীন।উত্তর: বৃহত্তর বরিশাল ও পটুয়াখালী জেলা ছিল ৫নং সেক্টরের অধীন। (অশুদ্ধ)গ. মুক্তিযুদ্ধের শুরুর দিকে গঠিত হয় বাংলাদেশ লিবারেশন ফোর্স বা বিএলএফ।উত্তর: মুক্তিযুদ্ধের শুরুর দিকে গঠিত হয় বাংলাদেশ লিবারেশন ফোর্স বা বিএলএফ। (অশুদ্ধ)# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল