বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
অধ্যায়-১প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়ের ভেতর থেকে প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রশ্ন-৪: বাঁ পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লেখো।উত্তর: ক. মুক্তিবাহিনী গঠন করা হয় ১৯৭১ সালের ১৭ এপ্রিল।খ. মুক্তিবাহিনীর উপপ্রধান সেনাপতি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।গ. মায়া বাহিনীর প্রধান ছিলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।ঘ. সেনাবাহিনীর প্রধান নিযুক্ত হন লে. কর্নেল আব্দুর রব। প্রশ্ন-৫: অল্প কথায় উত্তর দাও।প্রশ্ন: মুক্তিযুদ্ধ কখন শুরু হয়?উত্তর: ১৯৭১ সালের ২৬শে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার মাধ্যমে মুক্তিযুদ্ধ শুরু হয়।প্রশ্ন: স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় কখন ঘটে?উত্তর: ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে।প্রশ্ন: মুজিবনগর সরকার কবে গঠিত হয়?উত্তর: ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত হয় মুজিবনগর সরকার।প্রশ্ন: মুজিবনগর সরকার কোথায় শপথ গ্রহণ করে?উত্তর: মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা (বর্তমান উপজেলা মুজিবনগর) গ্রামের আমবাগানে ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।প্রশ্ন: মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালনার জন্য বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?উত্তর: মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালনার জন্য বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল।প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরে ছিল?উত্তর: মুক্তিযুদ্ধের সময় ঢাকা ২নং সেক্টরে ছিল।প্রশ্ন: মুক্তিযুদ্ধের রণাঙ্গনকে কী কী ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল?উত্তর: মুক্তিযুদ্ধের রণাঙ্গনকে ‘জেড ফোর্স’, ‘এস ফোর্স’ এবং ‘কে ফোর্স’ এই তিনটি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল।প্রশ্ন: মুক্তিফৌজ কাদের বলা হতো?উত্তর: মুক্তিবাহিনীর নিয়মিত সদস্যদের মুক্তিফৌজ বলা হতো।প্রশ্ন: মুক্তিযুদ্ধের প্রধান যুদ্ধকৌশল কিরূপ ছিল?উত্তর: গেরিলা আক্রমণ ও সম্মুখ যুদ্ধ ছিল প্রধান যুদ্ধকৌশল।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল