বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১  প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়ের ভেতর থেকে প্রশ্ন নিয়ে আলোচনা করছি।৫। অল্প কথায়উত্তর দাও।প্রশ্ন: অপারেশন সার্চলাইট কী?উত্তর: পাকিস্তানি বাহিনী ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে বাঙালিদের ওপর যে হত্যাযজ্ঞ শুরু করে, তার নাম ‘অপারেশন সার্চলাইট’।প্রশ্ন: মুক্তিযুদ্ধের বিরোধিতা করে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে কারা কাজ করে?উত্তর: শান্তি কমিটি, রাজাকার, আলবদর ও আল-শামস মুক্তিযুদ্ধের বিরোধিতা করে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে কাজ করে।প্রশ্ন: বুদ্ধিজীবীদের কবে হত্যা করা হয়?উত্তর: ১৯৭১ সালের ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়।প্রশ্ন: যৌথ বাহিনী কবে গঠিত হয়?উত্তর: ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী গঠিত হয়।৬। রচনামূলক প্রশ্নপ্রশ্ন: ক. হানাদার বাহিনী কর্তৃক বুদ্ধিজীবী হত্যার কারণ ব্যাখ্যা করো।উত্তর: বুদ্ধিজীবী ব্যক্তিবর্গ একটি জাতির মস্তিষ্কস্বরূপ। তাঁরা জাতিকে সঠিক দিকনির্দেশনা দেন। তাই বুদ্ধিজীবী হত্যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি কলঙ্কজনক অধ্যায়।বুদ্ধিজীবী হত্যার কারণ: পরাজয় নিশ্চিত বুঝতে পেরে পাকিস্তানি শাসকচক্র বাংলাদেশকে চিরতরে মেধাশূন্য করার এক ঘৃণ্য পরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হয়। তারা ভেবেছিল এ দেশকে মেধাশূন্য করা গেলে বাঙালি জাতির মেরুদণ্ড ভেঙে যাবে। কোনো দিন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। মুক্তিযুদ্ধের শুরু থেকেই বুদ্ধিজীবী হত্যাযজ্ঞ চলতে থাকে। পাকিস্তানি শাসকগোষ্ঠীর নির্দেশনা ও মদদে একশ্রেণীর দালাল এই হত্যাযজ্ঞ ঘটায়। ’৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে হত্যা করা হয় গোবিন্দচন্দ্র দেব, সন্তোষচন্দ্র ভট্টাচার্য, প্রফেসর মুনীর চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, শহীদুল্লা কায়সার, ডা. ফজলে রাব্বিসহ প্রথম সারির অনেক বুদ্ধিজীবীকে।পাকিস্তানি হানাদার বাহিনী যে উদ্দেশ্য সামনে রেখে এই হত্যাকাণ্ড করেছিল তা সফল হয়নি।প্রশ্ন: খ. স্বাধীনতাযুদ্ধে কেন আমরা বিজয়ী হয়েছি তা আলোচনা করো।উত্তর: ২৩ বছর পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানের জনগণকে শাসন ও শোষণ করে। শাসন ও শোষণের হাত থেকে রক্ষা পেতে মরণপণ লড়াইয়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি।স্বাধীনতাযুদ্ধে আমাদের বিজয়ের কারণ: ১. বাঙালিদের বঞ্চনা ও শোষণের ব্যাপারে পাকিস্তানি শাসকেরা ছিল উদাসীন। আর তাদের এ উদাসীনতা থেকে এ দেশের জনসাধারণের মনে সৃষ্টি হয় তীব্র ক্ষোভ। অবশেষে আন্দোলন, স্বাধীনতাযুদ্ধ এবং বিজয় অর্জন।২. ভাষা আন্দোলনকে কেন্দ্র করে এ দেশবাসীর মনে ক্ষোভের সৃষ্টি হয়। এর থেকে জন্ম হয় ঊনসত্তরের গণ-অভ্যুত্থান। আর ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ১৯৭০-এর সাধারণ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। আর এ পথ ধরে ১৯৭১ সালে সূচনা ঘটে মুক্তিযুদ্ধের। আমরা অর্জন করি স্বাধীনতা।৩. বাঙালিদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা। কৃষক-শ্রমিক-ছাত্র-জনতাসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো সাহসী, ত্যাগী ও দূরদর্শী নেতার আবির্ভাব আমাদের বিজয়ী হতে সহায়তা করে। জনগণকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে গড়ে তোলার দায়িত্ব পালন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।৪. বাংলার রাজনীতিবিদ ও ছাত্র-জনতা গ্রহণ করে এক আপসহীন অবস্থান।উপরিল্লিখিত কারণসমূহের জন্য স্বাধীনতা যুুদ্ধে আমরা বিজয় অর্জন করতে পেরেছি।