
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
অধ্যায়-১
প্রশ্ন: যৌথবাহিনী গঠিত হয়েছিল কবে?
উত্তর: মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সমন্বয়ে ১৯৭১ সালের ২১শে নভেম্বর যৌথবাহিনী গঠিত হয়েছিল।
প্রশ্ন: কিসের মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি?
উত্তর: মুক্তিযুদ্ধের মাধ্যমেই আমরা বাংলাদেশ পেয়েছি।
প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় কত মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল?
উত্তর: মুক্তিযুদ্ধের সময় প্রায় এক কোটির বেশি মানুষ ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিল।
প্রশ্ন: মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা কে ছিলেন?
উত্তর: মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।প্রশ্ন: মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তর: কর্নেল (পরবর্তী সময়ে জেনারেল) মুহম্মদ আতাউল গনি ওসমানী মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন।
প্রশ্ন: মুক্তিবাহিনী গড়ে উঠেছিল কীভাবে?
উত্তর: সামরিক ও বেসামরিক জনগণের মিলিত অংশগ্রহণের মাধ্যমে মুক্তিবাহিনী গড়ে উঠেছিল।
অধ্যায়-২
প্রশ্ন: বাংলায় ইংরেজ শাসনের সূচনা কবে হয়েছিল?
উত্তর: বাংলায় ইংরেজ শাসনের সূচনা ১৭৫৭ সালের ২৩ শে জুন পলাশী যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে হয়েছিল।
প্রশ্ন: বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
উত্তর: সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব।
প্রশ্ন: ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম শাসনকর্তা কে ছিলেন?
উত্তর: ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন লর্ড ক্লাইভ।
প্রশ্ন: ইংরেজ শাসনের একটি বৈশিষ্ট্য লেখো?
উত্তর: ইংরেজ শাসনের অন্যতম বৈশিষ্ট্য ছিল ‘ভাগ করো শাসন করো’।
প্রশ্ন: ইংরেজ শাসনের প্রধান উদ্দেশ্য কী ছিল?
উত্তর: বাংলায় ইংরেজ শাসনের প্রধান উদ্দেশ্য ছিল শোষণ ও নিজেদের লাভ।
প্রশ্ন: প্রথম বৃটিশবিরোধী স্বাধীনতার সংগ্রাম কবে হয়েছিল?
উত্তর: ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহ ছিল প্রথম বৃটিশবিরোধী স্বাধীনতার সংগ্রাম।
প্রশ্ন: সিপাহি বিদ্রোহের উদ্দেশ্য কী ছিল?
উত্তর: সিপাহি বিদ্রোহের মূল উদ্দেশ্য ছিল ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে ভারতবর্ষকে স্বাধীন করা।
প্রশ্ন: বৃটিশ সরকার বাংলা প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত নেয় কত সালে?
উত্তর: বৃটিশ সরকার ১৯০৫ সালে বাংলা প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত নেয়।
প্রশ্ন: নারী জাগরণের অগ্রদূত কে?
উত্তর: বেগম রোকেয়া সাখাওয়াত ছিলেন নারী জাগরণের অগ্রদূত।
প্রশ্ন: কত সালে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্র সৃষ্টি হয়?
উত্তর: ১৯৪৭ সালে ভারতবর্ষ স্বাধীন হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্রের সৃষ্টি হয়।
প্রশ্ন: ছিয়াত্তরের মন্বন্তর কী?
উত্তর: ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সময় ১৭৭০ (বাংলা ১১৭৬) সালে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল, যা ইতিহাসে ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত।
প্রশ্ন: ইংরেজরা বাংলায় রাজত্ব কত বছর ধরে করেছিল?
উত্তর: ইংরেজরা ১৭৫৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত প্রায় ২০০ বছর বাংলা শাসন করেছিল।
প্রশ্ন: পলাশীর যুদ্ধে কে বিশ্বাসঘাতকতা করে?
উত্তর: পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে সেনাপতি মীর জাফর বিশ্বাসঘাতকতা করে।
প্রশ্ন: কত বছর বয়সে সিরাজউদ্দৌলা নবাব হন?
উত্তর: সিরাজউদ্দৌলা মাত্র ২২ বছর বয়সে বাংলার নবাব হন।
প্রশ্ন : বাণিজ্য করার উদ্দেশ্যে বাংলায় কারা কারা বাণিজ্য করতে এসেছিল?
উত্তর: ইংরেজ, পতুর্গিজ, ডাচ, ফরাসি ও অন্য ইউরোপীয় বণিকেরা বাংলা বাণিজ্য করার উদ্দেশ্যে এসেছিল।
প্রশ্ন : বাংলায় ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থার নাম কী ছিল?
উত্তর: বাংলায় ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থার নাম ছিল বৃটিশ ইন্ডিয়া কোম্পানি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা