বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।

অধ্যায়-২
প্রশ্ন: কোন সময় ইতিহাসে কোম্পানির শাসন নামে পরিচিত
উত্তর: ১৭৫৭ সাল থেকে ১৮৫৭ সাল পর্যন্ত ১০০ বছর এ দেশে ইষ্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে, যা ইতিহাসে কোম্পানির শাসন নামে পরিচিত।

প্রশ্ন: ইংরেজরা ‘ভাগ কর শাসন কর’ নীতি কেন প্রণয়ন করে?
উত্তর: ইংরেজরা এ দেশের মানুষের মধ্যে ধর্ম, বর্ণ, জাতি ও অঞ্চলভেদে যেসব পার্থক্য ছিল, তার ভিত্তিতে বিভেদ সৃষ্টি করত এবং একজনকে অন্যের বিরুদ্ধে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে ‘ভাগ কর শাসন কর’ নীতি প্রণয়ন করে।

প্রশ্ন: ইংরেজদের শাসনের বিরুদ্ধে অভিযানে অংশ নেওয়ার কারণে কাদের ফাঁসি দেওয়া হয়?
উত্তর: ইংরেজদের শাসনের বিরুদ্ধে অভিযানে অংশ নেওয়ার কারণে ক্ষুদিরাম ও মাস্টারদাকে ফাঁসি দেওয়া হয়েছিল।

প্রশ্ন: বাংলায় নবজাগরণের কয়েকজন প্রধান ব্যক্তির নাম লেখো।
উত্তর: নবজাগরণের কয়েকজন প্রধান ব্যক্তি ছিলেন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত প্রমুখ।

প্রশ্ন: ইংরেজ আমলে মুসলমানদের সামাজিক সংস্কার ও আধুনিক শিক্ষার প্রসারে কারা ভূমিকা রাখেন?
উত্তর: স্যার সৈয়দ আহমেদ খান, নবাব আব্দুল লতিফ, সৈয়দ আমীর আলী প্রমুখ ইংরেজ আমলে মুসলমানদের সামাজিক সংস্কার ও আধুনিক শিক্ষার প্রসারে বিশেষ ভূমিকা রাখেন।

প্রশ্ন: কত সালে সিপাহি বিদ্রোহ হয়েছিল?
উত্তর: ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ হয়েছিল।

প্রশ্ন: কার নেতৃত্বে সিপাহি বিদ্রোহ শুরু হয়?
উত্তর: সিপাহি মঙ্গল পাণ্ডের নেতৃত্বে প্রথম বিদ্রোহ শুরু হয়।

প্রশ্ন: কত সালে ইংরেজরা বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়?
উত্তর: ১৯১১ সালে ইংরেজরা বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা