সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
অধ্যায়-৩
প্রশ্ন: ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ কোন দেশ?
উত্তর: বাংলাদেশ ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ একটি দেশ।
প্রশ্ন: বাংলাদেশে কারা বসবাস করে আসছে?
উত্তর: বাংলাদেশ দীর্ঘদিন থেকে এ দেশে বিভিন্ন জাতি ও ধর্মের মানুষ বসবাস করে আসছে।
প্রশ্ন: মহাস্থানগড় কোন আমলে গড়ে উঠেছিল?
উত্তর: মহাস্থানগড় মৌর্য আমলে গড়ে উঠেছিল।
প্রশ্ন: মহাস্থানগড় কোথায় অবস্থিত?
উত্তর: মহাস্থানগড় বগুড়া শহর থেকে তেরো কিলোমিটার উত্তরে করোতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত।
প্রশ্ন: মহাস্থানগড়ে কোন শিলালিপি পাওয়া গেছে?
উত্তর: মহাস্থানগড়ে ‘ব্রাহ্মী শিলালিপি’ পাওয়া গেছে।
প্রশ্ন: উয়ারী-বটেশ্বর কোথায় অবস্থিত?
উত্তর: উয়ারী-বটেশ্বর নরসিংদী জেলায় অবস্থিত।
প্রশ্ন: উয়ারী-বটেশ্বরে সভ্যতার যাত্রা কবে শুরু হয়েছিল?
উত্তর: উয়ারী-বটেশ্বরে সভ্যতার যাত্রা চার খ্রিষ্টপূর্ব অব্দে মৌর্য যুগে শুরু হয়েছিল।
প্রশ্ন: পাহাড়পুর কোথায় অবস্থিত?
উত্তর: পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় অবস্থিত।
প্রশ্ন: পাহাড়পুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরাকীর্তি কোনটি?
উত্তর: পাহাড়পুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরাকীর্তি হলো সোমপুর বিহার।
প্রশ্ন: সোমপুর মহাবিহার কার শাসনামলে নির্মিত হয়?
উত্তর: সোমপুর মহাবিহার রাজা ধর্মপালের শাসনামলে (আনুমানিক ৭৮১-৮১১ খ্রিস্টাব্দ) এটি নির্মিত হয়।
প্রশ্ন: ময়নামতি কোথায় অবস্থিত?
উত্তর: ময়নামতি কুমিল্লা শহর থেকে ৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা