সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
অধ্যায়-৩
প্রশ্ন: সোনারগাঁও কোথায় অবস্থিত?
উত্তর: সোনারগাঁও বর্তমান নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত।
প্রশ্ন: ময়নামতির প্রত্ন নিদর্শন কত বছরের নিদর্শন বহন করে?
উত্তর: ময়নামতির প্রত্ন নিদর্শনসমূহ আট থেকে বারো শতক পর্যন্ত প্রায় ৪০০ বছরের দক্ষিণ-পূর্ব বাংলার ঐতিহাসিক নিদর্শন বহন করে।
প্রশ্ন: সোনারগাঁও কোন বারো ভূঁইয়ার রাজধানী ছিল?
উত্তর: সোনারগাঁও ঈশা খাঁ ও তারপুত্র মুসাখাঁর রাজধানী ছিল।
প্রশ্ন: সোনারগাঁয়ের গৌরব কে ধরে রাখার চেষ্টা করেন?
উত্তর: শিল্পাচার্য জয়নুল আবেদিন ১৯৭৫ সালে একটি লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করে সোনারগাঁয়ের গৌরব ধরে রাখার চেষ্টা করেন।
প্রশ্ন: লালবাগ দুর্গ কে তৈরি শুরু করেন?
উত্তর: লালবাগ দুর্গ ১৬৭৮ সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আযম তৈরির কাজ শুরু করেন।
প্রশ্ন: লালবাগ দুর্গের বিশেষ বৈশিষ্ট্য কোনটি?
উত্তর: লালবাগ দুর্গের বিশেষ বৈশিষ্ট্য হলো এটি সম্পূর্ণ ইটের তৈরি।
প্রশ্ন: আহসান মঞ্জিল কাদের প্রাসাদ ছিল?
উত্তর: আহসান মঞ্জিল ঢাকার নবাবদের প্রাসাদ ছিল।
প্রশ্ন: আহসান মঞ্জিল ঢাকার নবাব খাজা আলিমউল্লাহ কবে কেনেন?
উত্তর: ১৮৩০ সালে ঢাকার নবাব খাজা আলিমউদ্দিন ফরাসিদের থেকে আহসান মঞ্জিলটি কেনেন।
প্রশ্ন: আহসান মঞ্জিল কত সালে বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে আসে?
উত্তর: ১৯৮৫ সালে আহসান মঞ্জিল বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানের ব্যবস্থা গ্রহণ করে।
প্রশ্ন: ময়নামতিতে কী চর্চার ব্যবস্থা ছিল?
উত্তর: ময়নামতিতে বিদ্যাচর্চার সুব্যবস্থা ছিল।
প্রশ্ন: শাহজাদা মোহাম্মদ আযম কার পুত্র ছিলেন?
উত্তর: শাহজাদা মোহাম্মদ আযম মুঘলসম্রাট আওরঙ্গজেবের পুত্র ছিলেন।
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা