বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৩
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৩ থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো
১. আনন্দ বিহার কোথায় অবস্থিত?
ক. কুমিল্লার ময়নামতিতে খ. নওগাঁর বদলগাছীতে
গ. নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঘ. ঢাকার লালবাগে
উত্তর: ক. কুমিল্লার ময়নামতিতে
২. ১৭৭টি কুঠুরি কোথায় আবিষ্কৃৃত হয়েছে?
ক. শালবন বিহারে খ. ভোজ বিহারে
গ. ময়নামতির ঢিবিতে ঘ. সোমপুর বিহারে
উত্তর: ঘ. সোমপুর বিহারে
৩. নিচের কোনটি শাহজাদা মোহাম্মদ আযম শাহের সময় নির্মিত হয়?
ক. ময়নামতি খ. সোমপুর বিহার
গ. লালবাগ দুর্গ ঘ. আহসান মঞ্জিল
উত্তর: গ. লালবাগ দুর্গ
৪. বাংলার বারো ভূঁইয়াদের নেতা কে ছিলেন?
ক. মুসা খাঁ খ. ঈসা খাঁ গ. ইসলাম খাঁ ঘ. আযম শাহ
উত্তর: ঈসা খাঁ
৫. মৌর্য আমলের নিদর্শন কোনটি?
ক. ওয়ারী বটেশ্বর খ. পাহাড়পুর
গ. মহাস্থানগড় ঘ. ময়নামতি
উত্তর: মহাস্থানগড়
৬. ওয়ারী ও বটেশ্বর কী?
খ. পাশাপাশি দুটি গ্রাম খ. পাশাপাশি দুটি নদীর নাম
গ. পাশাপাশি দুটি বটবৃক্ষর ঘ. পাশাপাশি দুটি উপজেলা
উত্তর: ক. পাশাপাশি দুটি গ্রামের নাম
৭. পাহাড়পুর প্রত্নস্থল কত এলাকাজুড়ে বিস্তৃত?
ক. ৫০ হেক্টর খ. ৫ হেক্টর গ. ৮০ হেক্টর ঘ. ১০ হেক্টর
উত্তর: ১০ হেক্টর
৮. রাজা মানিক চন্দ্রের কাহিনির সঙ্গে কোন প্রত্নস্থলটি জড়িত?
ক. সোনারগাঁ খ. ময়নামতি
গ. আহসান মঞ্জিল ঘ. লালবাগ দুর্গ
উত্তর: ময়নামতি
৯. কারুকার্যমণ্ডিত মন্দির কোথায় দেখতে পাওয়া যায়?
ক. মহাস্থান গড় খ. পাহাড়পুর
গ. ময়নামতি ঘ. ওয়ারী-বটেশ্বর
উত্তর: ময়নামতি
১০. বাংলার সুলতানদের রাজধানী কোথায় ছিল?
ক. সোনারগাঁ খ. লালবাগ গ. ময়নামতি ঘ. মহাস্থানগড়
উত্তর: সোনারগাঁয়ে
১১. গিয়াস উদ্দিন আযম শাহের মাজার কোথায় অবস্থিত?
ক. লালবাগ দুর্গে খ. পানাম নগরে
গ. সোনারগাঁ ঘ. মহাস্থানগড়
উত্তর: সোনারগাঁ
১২. সোনারগাঁয়ের গুরুত্ব ধীরে ধীরে লোপ পায় কেন?
ক. মুর্শিদ কুলী খাঁর আমলে নদীয়া রাজধানী হিসেবে প্রতিষ্ঠা পেলে।
খ. সিরাজদ্দৌলার আমলে সিলেট রাজধানী হিসেবে প্রতিষ্ঠা পেলে
গ. হজরত শাহজালালের আমলে সিলেট রাজধানী হিসেবে প্রতিষ্ঠা পেলে
ঘ. শায়েস্তা খাঁর আমলে ঢাকা রাজধানী হিসেবে প্রতিষ্ঠা পেলে
উত্তর: শায়েস্তা খাঁর আমলে ঢাকা রাজধানী হিসেবে প্রতিষ্ঠা পেলে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা