বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৩
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৩ থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১৩. লালবাগ দুর্গ নির্মাণের কাজ কবে শুরু হয়?
ক. ১৭৬১ সালে খ. ১৬৭৮ সালে
গ. ১৬০৫ সালে ঘ. ১৭১২ সালে
উত্তর: খ. ১৬৭৮ সালে
১৪. ‘দিওয়ান-ই আম’ নামক দরবার হল কোথায় অবস্থিত?
ক. লালবাগ দুর্গে খ. আহসান মঞ্জিলে
গ. সোনারগাঁয়ে ঘ. মহাস্থানগড়ে
উত্তর: ক. লালবাগ দুর্গে
১৫. আহসান মঞ্জিল কে তৈরি করেন?
ক. মতিউল্লাহ খ. আলিমউল্লাহ
গ. এনায়েত উল্লাহ ঘ. আবদুল গণি
উত্তর: গ. এনায়েত উল্লাহ
১৬. কোন ঐতিহাসিক স্থানটি খ্িরষ্টপূর্ব চার শত থেকে পরবর্তী পনেরো শত বছরের সাক্ষ্য বহন করে?
ক. মহাস্থানগড় খ. পাহাড়পুর গ. ময়নামতি ঘ. পানাম
উত্তর: ক.মহাস্থানগড়
১৭. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
ক. তিস্তা খ. মানস গ. যমুনা ঘ. করতোয়া
উত্তর: ঘ.করতোয়া
১৮. পাহাড়পুর কোন জেলায় অবস্থিত?
ক. বগুড়া খ. নারায়ণগঞ্জ গ. কুমিল্লা ঘ. নওগাঁ
উত্তর: ঘ. নওগাঁ
১৯. পাহাড়পুরের প্রত্নস্থলটি কত মিটার উচুঁ?
ক. ২৪ মিটার খ. ২৫ মিটার
গ. ১২৪ মিটার ঘ. ২২০ মিটার উত্তর: ক. ২৪ মিটার
২০. পাহাড়পুরের সঙ্গে কোন রাজার সম্পর্ক রয়েছে?
ক. শশাঙ্ক খ. ধর্মপাল গ. দেবপাল ঘ. শ্রী চৈতন্য
উত্তর: খ. ধর্মপাল
২১. বিহারের চারদিকে কয়টি কুঠুরি রয়েছে?
ক. ১৭৭টি কুঠুরি খ. ৭০টি কুঠুরি
গ. ৮৭টি কুঠুরি ঘ. ২৭৯টি কুঠুরি
উত্তর: ক. ১৭৭টি কুঠুরি
২২. কুমিল্লা শহর থেকে কত কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ময়নামতি অবস্থিত?
ক. ৭ কিলোমিটার খ. ৮ কিলোমিটার
গ. ১৮ কিলোমিটার ঘ. ১৭ কিলোমিটার
উত্তর: খ. ৮ কিলোমিটার
২৩. নিচের কোন মূর্তিটি ময়নামতিতে পাওয়া যায় না?
ক. সিংহ খ. বাঘ গ. ঘোড়া ঘ. আগুয়ান হাতি
উত্তর: খ. বাঘ
২৪. নিচের কোন মুদ্রাটি ময়নামতিতে পাওয়া যাবে না?
ক. সোনা খ. রুপা গ. ব্রঞ্জ ঘ. তামা
উত্তর: গ. ব্রঞ্জ
২৫. শাহজাদা মোহাম্মদ আযম কার পুত্র?
ক. আওরঙ্গজেবের খ. আযম শাহর
গ. গিয়াস উদ্দিন আযম শাহর ঘ. মোহাম্মদ আজমের
উত্তর: ক. আওরঙ্গজেবের
২৬. মহাস্থানগড়ে বাংলার কোন প্রাচীন নগরের ধ্বংসাবশেষ রয়েছে?
ক. পানাম নগর খ. পুন্ড্রু নগর গ. পান্ডুয়া ঘ. ভাসুবিহার
উত্তর: খ. পুন্ড্রু নগর
২৭. ওয়ারী-বটেশ্বরের কয়েক কিলোমিটার বিস্তৃত এলাকায় কী পাওয়া গেছে?
ক. ছাপাঙ্কিত মুদ্রা খ. পোড়া মাটির ফলক
গ. ইস্পাতের ঢাল ঘ. পিতলের থালা-বাসন
উত্তর: ক. ছাপাঙ্কিত।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা