বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৪
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৪ থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। বাংলাদেশের প্রধান খাদ্যজাতীয় ফসল কোনটি?
ক. ধান খ. গম গ. ভুট্টা ঘ. আলু
উত্তর: ক. ধান
২। পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণ পাট উৎপাদন হয় কোন দেশে?
ক. ভারত খ. চীন গ. বাংলাদেশ ঘ. নেপাল
উত্তর: গ. বাংলাদেশ
৩। কোনটি রপ্তানি করে প্রতিবছর বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে?
ক. চা খ. তামাক গ. পোশাক ঘ. চিনি
উত্তর: গ. পোশাক
৪। বাংলাদেশের মোট জাতীয় আয়ে শিল্পের অবদান শতকরা কত ভাগ?
ক. ২০ ভাগ খ. ২৫ ভাগ গ. ৩০ ভাগ ঘ. ৩৫ ভাগ উত্তর: গ. ৩০ ভাগ
৫। বাংলাদেশে কখন গম চাষ হয়?
ক. শীতকালে খ. বর্ষাকালে গ. বসন্তকালে ঘ. গ্রীষ্মকালে
উত্তর: ক. শীতকালে
৬। গম চাষ এবং গম থেকে তৈরি খাদ্য ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করছে। এর ফলে কী ঘটবে?
ক. ফসলটির উৎপাদনমূল্য বৃদ্ধি পাবে
খ. ফসলটি চাষের প্রসার ঘটবে
গ. ফসলটির উৎপাদনমূল্য হ্রাস পাবে
ঘ. ফসলটির চাহিদা হ্রাস পাবে
উত্তর: খ. ফসলটি চাষের প্রসার ঘটবে
৭। উত্তরাঞ্চলের কোন ফসলটির চাষ বেশি হয়?
ক. ধান খ. গম গ. রাবার ঘ. স্ট্রবেরি
উত্তর: খ. গম
৮। বাংলাদেশ প্রতিবছর ডাল আমদানি করে কেন?
ক. ডাল উৎপন্ন হয় না বলে খ. ঘাটতি পূরণের জন্য
গ. বিদেশের ডাল উৎকৃষ্ট বলে ঘ. অর্থ সাশ্রয়ের জন্য
উত্তর: খ. ঘাটতি পূরণের জন্য
৯। পৃথিবীর অনেক দেশের প্রধান খাদ্য কী?
ক. সরিষা খ. আলু গ. ডাল ঘ. সয়াবিন
উত্তর: খ. আলু
১০। কোন ধরনের মাটিতে আলু ভালো জন্মায়?
ক. এটেল মাটি খ. বেলে-দো-আঁশ মাটিতে
গ. বেলে মাটিতে ঘ. পলি মাটিতে
উত্তর: খ. বেলে-দো-আঁশ মাটিতে
১১। বাংলাদেশ খাবার তেল আমদানি করে কেন?
ক. দেশে উৎপাদিত তেলের দাম বেশি বলে
খ. তেলের ঘাটতি পূরণের জন্য
গ. বিদেশি তেলের মান উন্নত বলে
ঘ. কম মূল্যে পাওয়া যায় বলে
উত্তর: খ. তেলের ঘাটতি পূরণের জন্য
১২। বাংলাদেশ প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা কীভাবে অর্জন করে?
ক. যন্ত্রপাতি রপ্তানি করে খ. পাটজাত দ্রব্য রপ্তানি করে গ. ডাল রপ্তানি করে ঘ. মসলা রপ্তানি করে
উত্তর: খ. পাটজাত দ্রব্য রপ্তানি করে
১৩। বিড়ি, সিগারেট, জর্দা—এসব কী দিয়ে তৈরি হয়?
ক. পাট খ. তামাক গ. আখ ঘ. তিসি
উত্তর: খ. তামাক
১৪। দেশের সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত শিল্প?
ক. পোশাক খ. চিনি গ. সাবান ঘ. মৃৎ
উত্তর: ঘ. মৃৎ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা