বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-২ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১. পাকিস্তান রাষ্ট্র জন্ম নেওয়ার পরে বাঙালিরা কোন শ্রেণিতে পরিণত হলো?
ক. শাসক শ্রেণি খ. শোষিত শ্রেণি
গ. শাসনকারী শ্রেণি ঘ. শোষণকারী শ্রেণি
২। নিচের কোন ঘটনাটি আগে ঘটেছিল?
ক. ভাষা আন্দোলন খ. পাকিস্তান সৃষ্টি
গ. ৬ দফা দাবি ঘ. গণ-অভ্যুত্থান
৩. পাকিস্তানের প্রথম শ্রেণির পদে মাত্র কত ভাগ বাঙালি নেওয়া হতো?
ক. ৫০ ভাগ খ. ৪০ ভাগ গ. ২৩ ভাগ ঘ. ২০ ভাগ
৪. ১৯৫২ সালে কোথায় গণপরিষদের অধিবেশন বসে?
ক. দিল্লিতে গ. কলম্বোতে খ. ঢাকায় ঘ. করাচিতে
৫. ভাষা আন্দোলনে কিশোর শহীদের নাম কী?
ক. মুহিবুল্লাহ খ. সাইফুল্লাহ গ. ওহিউল্লাহ ঘ. খায়রুল্লাহ
৬. ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি লাভ করেছে—
i. পরবর্তী আন্দোলনের চেতনা
ii. স্বাধীনতার অনুপ্রেরণা
iii. বাংলা ভাষার রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৭. আওয়ামী মুসলিম লীগ তাদের জন্য বরাদ্দকৃত ১৪৩টি আসনের মধ্যে কয়টিতে জয়লাভ করে?
ক. ১৪৩ খ. ১৪০ গ. ১৩৯ ঘ. ১৩৮
৮. পূর্ব বাংলা আইন পরিষদ নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল?
ক. আওয়ামী মুসলিম লীগ খ. যুক্তফ্রন্ট
গ. মুসলিম লীগ ঘ. গণতন্ত্রী পার্টি
৯. ১৯৫৪ সালের পূর্ব বাংলার আইন পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের অন্যতম কারণ হিসেবে তুমি নিচের কোনটিকে সমর্থন করো?
ক. অসাম্প্রদায়িক চেতনা খ. নেতাদের জনপ্রিয়তা
গ. ২১ দফা কর্মসূচি ঘ. বিভিন্ন দল ও মতের ঐকমত্য
১০. ১৯৬৬ সালের কত তারিখে লাহোরে বিরোধী দলের সম্মেলন অনুষ্ঠিত হয়?
ক. ৫ ফেব্রুয়ারি খ. ৭ মার্চ গ. ২ নভেম্বর ঘ. ৬ জুন
১১. ঐতিহাসিক ৬ দফা দাবি কত সালে ঘোষিত হয়েছিল?
ক. ১৯৬৩ খ. ১৯৬৫
গ. ১৯৬৬ ঘ. ১৯৭০
১২. ছয় দফা আন্দোলনের তাৎপর্য হলো—
i. আওয়ামী লীগ প্রতিষ্ঠা
ii. বাঙালি জাতীয়তাবাদের ধারণার বিকাশ iii. অর্থনৈতিক মুক্তি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৩. কোনটি ৬ দফা দাবির প্রধান দাবি ছিল?
ক. প্রাদেশিক স্বায়ত্তশাসন খ. ভাষার দাবি
গ. স্বতন্ত্র মুদ্রানীতি ঘ. স্বতন্ত্র সামরিক নীতি
১৪. আইয়ুব খানের শাসনামলে সবচেয়ে শক্তিশালী আন্দোলন ছিল কোনটি?
ক. বায়ান্নর গণ-অভ্যুত্থান
খ. সাতচল্লিশের গণ-অভ্যুত্থান
গ. সত্তরের গণ-অভ্যুত্থান
ঘ. উনসত্তরের গণ-অভ্যুত্থান
১৫. কয় মাসের মধ্যে আইয়ুববিরোধী আন্দোলন ঢাকা শহর পেরিয়ে গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়ে?
ক. তিন মাসের মধ্যে খ. চার মাসের মধ্যে
গ. পাঁচ মাসের মধ্যে ঘ. ছয় মাসের মধ্যে
১৬. ১৯৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ে ভূমিকা ছিল?
ক. মৌলিক গণতন্ত্রের খ. সামরিক বাহিনীর
গ. বাঙালি জাতীয়তাবাদের ঘ. ভাষাশহীদদের
১৭. ১৯৭০ সালের নির্বাচনে পশ্চিম পাকিস্তানে প্রাধান্য লাভ করে কোন দল?
ক. আওয়ামী লীগ খ. পাকিস্তান পিপলস পার্টি
গ. যুক্তফ্রন্ট ঘ. পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
১. খ ২. খ ৩. গ ৪. গ ৫. গ ৬. গ ৭. ক ৮. খ ৯. ক ১০. ক ১১. গ ১২. খ ১৩. ক ১৪. ঘ ১৫. ক ১৬. ক ১৭. খ।
সিনিয়র শিক্ষক