বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৪
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৪ থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১৫। তামাক চাষকে নিরুৎসাহিত করা হচ্ছে কেন?
ক. উৎপাদন খরচ বেশি বলে
খ. বৃদ্ধি দেরিতে হয় বলে
গ. জমির উর্বরতা হ্রাস করে বলে
ঘ. স্বাস্থে্যর জন্য ক্ষতিকর বলে
উত্তর ঘ. স্বাস্থে্যর জন্য ক্ষতিকর বলে
১৬। বাংলাদেশ কীভাবে দ্রুত উন্নতি লাভ করতে পারবে?
ক. বেশি পণ্য আমদানি করলে
খ. বেশি পণ্য রপ্তানি করলে
গ. কৃষি উৎপাদন স্বাভাবিক রাখলে
ঘ. শিল্প-কারখানায় উৎপাদন বাড়ালে
উত্তর: খ. বেশি পণ্য রপ্তানি করলে
১৭। বাংলাদেশের প্রধান অর্থকরী কৃষিদ্রব্য ফসলটি নাম কী?
ক. ধান খ. গম গ. আলু ঘ. পাট
উত্তর: ঘ. পাট
১৮। জামালপুর জেলার ইসলামপুর স্থানটি কোন শিল্পের জন্য বিখ্যাত?
ক. মৃৎ খ. রেশম গ. কাঁসা ঘ. তামাক
উত্তর: গ. কাঁসা
১৯। বাংলাদেশের পোশাক শ্রমিকদের জীবনযাত্রার মান আমরা কীভাবে উন্নত করতে পারি?
ক. বেতন বাড়িয়ে খ. ভালো খাবার দিয়ে
গ. উপদেশ দিয়ে ঘ. ভালো কাপড় দিয়ে
উত্তর: ক. বেতন বাড়িয়ে
২০। শিল্পায়নের ফলে বাংলাদেশ যে প্রধান সুবিধাটি পাচ্ছে তা হলো—
ক. বেকারত্ব কমেছে খ. শ্রমিকের দক্ষতা বাড়ছে
গ. বৈদেশিক মুদ্রা অর্জন করছে
ঘ. জীবনযাত্রার মান উন্নত হচ্ছে
উত্তর: ঘ. জীবনযাত্রার মান উন্নত হচ্ছে
২১। বাংলাদেশের প্রায় শতকরা কত ভাগ লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল?
ক. ৫০ ভাগ খ. ৬৫ ভাগ গ. ৭৮ ভাগ ঘ. ৮০ ভাগ
উত্তর: ঘ. ৮০ ভাগ
২২। বাংলাদেশে দিন দিন কৃষিজমি কমে যাওয়ার প্রধান কারণ কোনটি?
ক. নদীভাঙন খ. বসতবাড়ি নির্মাণ
গ. শিল্পকারখানা স্থাপন ঘ. বিদ্যালয় নির্মাণ
উত্তর: খ. বসতবাড়ি নির্মাণ
২৩। কিসের তৈরি খাদ্য বাংলাদেশে জনপ্রিয়তা লাভ করছে?
ক. ডাল খ. তৈলবীজ গ. বাদাম ঘ. গম
উত্তর: ঘ. গম
২৪। বাংলাদেশের প্রধান অর্থকরী কৃষিদ্রব্য কোনটি?
ক. পাট খ. বাদাম গ. রেশম ঘ. তামাক
উত্তর: ক. পাট
২৫। কোনটি বাংলাদেশে অধিক পরিমাণে আমদানি করে?
ক. সিমেন্ট খ. চিনি গ. কাগজ ঘ. ওষুধ
উত্তর: খ. চিনি
২৬। বাংলাদেশের কোথায় গম চাষ বেশি হয়?
ক. দক্ষিণাঞ্চলে খ. পূর্বাঞ্চলে
গ. উত্তর-পশ্চিমাঞ্চলে ঘ. দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলায়
উত্তর: গ. উত্তর-পশ্চিমাঞ্চলের জেলা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা