বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-২ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:
পড়াশোনার ফাঁকে ফাঁকে তারেক গল্পের বই পড়ে সময় কাটায়। সে জহির রায়হানের ‘একুশের গল্প’ পড়ে অভিভূত হয়। গল্পটি পড়ে তার মনের গভীরে শহিদদের নিথর দেহ ভেসে ওঠে।
১৮. তারেকের পঠিত গল্পটির উপজীব্য বিষয় কী?
ক. মুক্তিযুদ্ধ খ. ভাষা আন্দোলন গ. ছয় দফা আন্দোলন ঘ. গণ-অভ্যুত্থান
১৯. উক্ত বিষয়টির গুরুত্বপূর্ণ ফলাফল ছিল বাংলা ভাষার—
i. আন্তর্জাতিক স্বীকৃতি লাভ ii. রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ
iii. একমাত্র রাষ্ট্রভাষার মর্যাদাদান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
২০. পাকিস্তানি শাসকগোষ্ঠী কতৃর্ক বাঙালিরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে কোন ক্ষেত্রে?
ক. সামরিক খ. অর্থনৈতিক
গ. রাজনৈতিক ঘ. প্রশাসনিক
২১. কোন যুদ্ধে পূর্ব পাকিস্তানের নিরাপত্তাহীনতা প্রবলভাবে ধরা পড়ে?
ক. ১৯৬৫ সালের যুদ্ধে খ. ১৯৬০ সালের যুদ্ধে
গ. ১৯৬১ সালের যুদ্ধে ঘ. ১৯৬২ সালের যুদ্ধে
২২. বৈদেশিক সাহাযে্যর শতকরা কত ভাগের বেশি পূর্ব পাকিস্তান পায়নি?
ক. ৪৪ ভাগ খ. ৩৪ ভাগ গ. ২৪ ভাগ ঘ. ১৪ ভাগ
২৩. কত তারিখ রাতে পাকিস্তান সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে?
ক. ১৯৭১ সালের ২১ মার্চ খ. ১৯৭১ সালের ২২ মার্চ
গ. ১৯৭১ সালের ২৫ মার্চ ঘ. ১৯৭১ সালের ২৪ মার্চ
২৪. বাঙালি জাতি কত তারিখে পাকিস্তানিদের ২৪ বছরের শোষণ আর বৈষম্যের অবসান ঘটায়?
ক. ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর
খ. ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর
গ. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
ঘ. ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর
২৫. কত সালে ভাষা আন্দোলন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে?
ক. ১৯৯৬ খ. ১৯৯৭ গ. ১৯৯৮ ঘ. ১৯৯৯
২৬. কয়টি দল যুক্তফ্রন্ট নির্বাচনে অংশ নেয়?
ক. ১৬ খ. ১৭ গ. ১৮ ঘ. ২০
২৭. যুক্তফ্রন্টের নির্বাচনি বিজয়কে দেশ-বিদেশের পত্রপত্রিকায় কী বলে আখ্যায়িত করা হয়েছিল?
ক. গণবিপ্লব খ. গণজাগরণ
গ. ব্যালট বিপ্লব ঘ. মহাবিজয়
২৮. ৬ দফা ছিল মূলত কিসের দাবি?
ক. গণতান্ত্রিক শাসনের খ. স্বায়ত্তশাসনের
গ. রাজতান্ত্রিক শাসনের ঘ. সমাজতান্ত্রিক শাসনের
২৯. ৬ দফা দাবি দেখে শঙ্কিত হয়ে যান কে?
ক. ইয়াহিয়া খ. জিন্নাহ গ. ভুট্টো ঘ. আইয়ুব
৩০. ছাত্রসংগ্রাম পরিষদের পক্ষ থেকে শেখ মুজিবকে কী উপাধি দেওয়া হয়?
ক. বঙ্গবীর খ. বঙ্গবন্ধু গ. দেশরত্ন ঘ. জাতির পিতা
৩১. আইয়ুব খান কত তারিখে আগরতলা মিথ্যা মামলা প্রত্যাহার করেন?
ক. ২২ ফেব্রুয়ারি খ. ২২ ডিসেম্বর গ. ২৩ মার্চ ঘ. ২ জুন
৩২. ১৯৭০ সালের ১৭ ডিসেম্বর কোন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়?
ক. জাতীয় পরিষদ নির্বাচনের
খ. প্রাদেশিক পরিষদ নির্বাচনের
গ. গণপরিষদ নির্বাচনের
ঘ. স্থানীয় পরিষদ নির্বাচনের
৩৩. মৌলিক অধিকার স্থগিত করে রাখা হয় কখন?
ক. ব্রিটিশ শাসনামলে খ. ইয়াহিয়া খানের শাসনামলে
গ. সামরিক শাসনামলে ঘ. মোগল আমলে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
১৮. খ ১৯. ক ২০. খ ২১. ক ২২. খ ২৩. গ ২৪. গ ২৫. ঘ ২৬. ক ২৭. গ ২৮. খ ২৯. খ ৩০. খ ৩১. ক ৩২. খ ৩৩. গ।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর