বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৪

প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৪ থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

২৭। বাংলাদেশে প্রতিবছর কী পরিমাণ ধান উৎপন্ন হয়?
ক. ২ কোটি ৪০ লাখ মেট্রিক টন
খ. ৩ কোটি ৪০ লাখ মেট্রিক টন
গ. ৩ কোটি ৮০ লাখ মেট্রিক টন
ঘ. ৪ কোটি ৪০ লাখ মেট্রিক টন
উত্তর: খ. ৩ কোটি ৪০ লাখ মেট্রিক টন
২৮। বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাদ্য হিসেবে কোনটি ব্যবহার হয়?
ক. আলু খ. যব গ. ভুট্টা ঘ. বার্লি
উত্তর: ক. আলু
২৯। তেলের প্রধান উৎস কোন কৃষিদ্রব্যটি?
ক. সরিষা খ. কালিজিরা গ. পামবীজ ঘ. জলপাই
উত্তর: ক. সরিষা
৩০। বাংলাদেশের বিপুলসংখ্যক মানুষ কোন ধরনের অর্থকরী কৃষিদ্রব্য চাষের সঙ্গে যুক্ত আছে?
ক. পাট খ. মসলা গ. বার্লি ঘ. রাবার
উত্তর: ক. পাট
৩১। কোনটি রপ্তানি করে বাংলাদেশ অধিক বৈদেশিক মুদ্রা অর্জন করে?
ক. বস্ত্র খ. চিনি গ. ওষুধ ঘ. কাগজ
উত্তর: গ. ওষুধ
৩২। কোনটি বিপুল পরিমাণে আমদানি করতে হয়?
ক. ওষুধ খ. সার গ. কাগজ ঘ. সিমেন্ট
উত্তর: খ. সার
৩৩। শাড়ি, লুঙ্গি, গামছা তৈরি কোন শিল্পের আওতাভুক্ত?
ক. রেশম খ. বস্ত্র গ. পোশাক ঘ. তাঁত
উত্তর: ঘ. তাঁত
৩৪। রেশমগুটি দেশের কোথায় সবচেয়ে বেশি চাষ হয়?
ক. দক্ষিণাঞ্চলে খ. উত্তরাঞ্চলে
গ. পূর্বাঞ্চলে ঘ. পশ্চিমাঞ্চলে
উত্তর: খ. উত্তরাঞ্চলে
৩৫। স্বাস্থে্যর জন্য ক্ষতিকর উপাদান তৈরি হয় কোন শিল্পে?
ক. সাবান খ. রেশম গ. তামাক ঘ. সিমেন্ট
উত্তর: গ. তামাক
৩৬। বাংলাদেশের প্রধান আমদানি পণ্য কোনটি?
ক. বিভিন্ন রকম যন্ত্রপাতি খ. তৈরি পোশাক
গ. পাটজাত দ্রব্য ঘ. হিমায়িত খাদ্য
উত্তর: ক. বিভিন্ন রকম যন্ত্রপাতি
৩৭। বাংলাদেশ কী ধরনের দেশ?
ক. অনুন্নত খ. উন্নত গ. উন্নয়নশীল ঘ. স্বল্পোন্নত
উত্তর: গ. উন্নয়নশীল
৩৮। বাংলাদেশের বেশির ভাগ মানুষ কোনটির সঙ্গে যুক্ত?
ক. শিল্প খ. কৃষি গ. পরিবহন ঘ. ব্যবসা
উত্তর: খ. কৃষি
৩৯। কোনটি বাংলাদেশের খাদ্য সরবরাহের প্রধান উৎস হিসেবে কাজ করে?
ক. কৃষি খাত খ. শিল্প খাত
গ. ব্যবসা খাত ঘ. মৎস্য খাত
উত্তর: ক. কৃষি খাত
৪০। বাংলাদেশের প্রধান ফসল কোনটি?
ক. গম খ. ভুট্টা গ. ধান ঘ. তৈলবীজ
উত্তর: গ. ধান।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা