বহুনির্বাচনি প্রশ্ন: অধ্যায়-৩
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১. আমাদের দেশে কোন সংস্কৃতির প্রভাব বেশি দেখা যায়?
ক. গ্রামীণ সংস্কৃতি খ. শহুরে সংস্কৃতি
গ. বিদেশি সংস্কৃতি ঘ. পপ সংস্কৃতি
২. বাঙালি তার সংস্কৃতিতে কোনটিকে উপেক্ষা করতে পারেনি?
ক. রাজনীতি খ. ভৌগোলিক অবস্থান
গ. জনসংখ্যা ঘ. প্রকৃতি
৩. বইমেলার আয়োজন করে কোন প্রতিষ্ঠান?
ক. বাংলা একাডেমি
খ. শিশু একাডেমী
গ. শিল্পকলা একাডেমী
ঘ. নজরুল একাডেমী
৪. নববর্ষের দিন কারা হালখাতা উদ্বোধন করেন?
ক. চাকরিজীবীরা খ. বণিকেরা
গ. কৃষকেরা ঘ. মাঝিরা
৫. প্রকৃতির জীবন্ত উপাদান কোনটি?
ক. সমুদ্র খ. আকাশ গ. চন্দ্র ঘ. সূর্য
৬. মানুষের ব্যক্তি ও সমাজজীবনের বড় ভূমিকা কোনটির?
ক. ধর্ম খ. পরিবেশ গ. স্বাস্থ্য ঘ. অর্থ
৭. রবীন্দ্রমেলা কোথায় অনুষ্ঠিত হয়?
ক. শিলাইদহে খ. দরিরামপুরে
গ. সাগরদাঁড়ি ঘ. ঝিনাইদহে
৮. হেমন্তকালে কোন অনুষ্ঠান উদ্যাপিত হয়?
ক. পিঠা উৎসব খ. নববর্ষ
গ. হেমন্ত উৎসব ঘ. মেলা
৯. বাংলার ঐতিহ্যবাহী মেলা কোনটি?
ক. আবাসন মেলা খ. বাণিজ্য মেলা
গ. বৈশাখী মেলা ঘ. শিশুমেলা
১০. নদীভাঙন, অনাবৃষ্টি, বন্যা প্রকৃতির কোন দিকটিকে নির্দেশ করে?
ক. উদারতা খ. দানশীলতা
গ. নিষ্ঠুরতা ঘ. উর্বরতা
১১. কোন যুগে ভাগ্যান্বেষী মুসলমানেরা এ দেশে আসে?
ক. প্রাচীন যুগে খ. মধ্যযুগে
গ. আধুনিক যুগে ঘ. বর্তমান যুগে
১২. এ দেশে ইসলাম ধর্ম প্রচার করেছেন কারা?
ক. জমিদারেরা খ. সুফি-সাধকেরা
গ. মোগল শাসকেরা ঘ. হাজিরা
১৩. একুশে বইমেলা কত দিন ধরে অনুষ্ঠিত হয়?
ক. ১৫ দিন খ. ২০ দিন
গ. ২৫ দিন ঘ. এক মাস
১৪. নতুন চালের পিঠা-পুলির উৎসব কখন হয়?
ক. শীতকালে খ. গ্রীষ্মকালে
গ. বসন্তকালে ঘ. হেমন্তকালে
১৫. বাংলাদেশের কোনটি মানুষকে কৃষিকাজে উদ্বুদ্ধ করেছে?
ক. বেলেমাটি খ. উর্বর মাটি
গ. বৃষ্টিপাত ঘ. খাদ্যপণ্যের চাহিদা
১৬. কোন কৃষিপণ্য বাংলার মানুষকে কাপড় বুনতে উৎসাহিত করেছে?
ক. কার্পাস খ. পাট গ. তুলা ঘ. রেশম
১৭. পৃথিবীর সব ধর্মের মূল শিক্ষা কী?
ক. শান্তি ও সম্প্রীতি খ. যুদ্ধ শান্তি
গ. ধর্মভীতি ও শান্তি
ঘ. সহাবস্থান ও ধর্মনীতি
১৮. বাংলার হাজার বছরের সংস্কৃতির মর্মকথা কী?
ক. মানুষে মানুষে ভেদাভেদ নেই
খ. মানুষে মানুষে পার্থক্য আছে
গ. বাঙালি সরল প্রকৃতির মানুষ
ঘ. বাঙালি সংগ্রামী জাতি
১৯. প্রকৃতির নিষ্ঠুরতা বোঝা যায়—
i. নদীভাঙনে ii. অনাবৃষ্টিতে iii. বন্যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. ময়ূরপঙ্খী কিসের নাম?
ক. নৌকা খ. ধান গ. বীজ ঘ. মাছ
২১. বাংলার সংস্কৃতি বৈচিত্র্যপূর্ণ। বৈচিত্রে্যর সর্বাধিক প্রকাশ কোনটিতে দেখা যায়?
ক. গ্রামীণ জীবনে খ. শহুরে জীবনে
গ. শিশুদের জীবনে
ঘ. নারীদের জীবনে
২২. বাঙালির প্রধান পেশা ছিল কয়টি?
ক. এক খ. দুই গ. তিন ঘ. চার
২৩. মাছ-ভাত ছাড়াও বাঙালির ঝোঁক আছে কোনটিতে?
ক. শাকসবজিতে খ. মাংসে
গ. পানীয়তে ঘ. মসলায়
২৪. বাংলা প্রবাদ অনুযায়ী বাংলায় বারো মাসে কত পার্বণ?
ক. এগারো খ. বারো
গ. তেরো ঘ. চৌদ্দ
২৫. জেলে ও মাঝি-মাল্লারা নদী ও সমুদ্রপথে চলতে গিয়ে কার কথা স্মরণ করেন?
ক. পীর বদর খ. পীর আকবর
গ. পীর আব্দুল কাদির ঘ. পীর ইয়ামেনি
২৬. ‘ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা’—চরণটির রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. জীবনানন্দ দাশ
ঘ. দিজেন্দ্রলাল রায়।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
১. ক ২. ঘ ৩. ক ৪. খ ৫. ক ৬. ক ৭. ক ৮. গ ৯. গ ১০. গ ১১. খ ১২. খ ১৩. ঘ ১৪. ক ১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. ক ১৯. ঘ ২০. ক ২১. ক ২২. ঘ ২৩. ক ২৪. গ ২৫. ক ২৬. খ।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা
উচ্চবিদ্যালয়, পিরোজপুর