বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৪
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৪ থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

৪১। ২০১১-১২ অর্থবছরে বাংলাদেশের মোট জাতীয় আয়ে কৃষির অবদান শতকরা কত ভাগ?
ক. প্রায় ২০ ভাগ খ. প্রায় ২৫ ভাগ
গ. প্রায় ৩০ ভাগ ঘ. প্রায় ৩৫ ভাগ
উত্তর: ক. প্রায় ২০ ভাগ
৪২। বাংলাদেশে কয় ধরনের ধানের চাষ হয়?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
উত্তর: খ. ৩
৪৩। বাংলাদেশে প্রতিবছর গম উৎপন্ন হয়—
ক. ২ লাখ মেট্রিক টন খ. ১০ লাখ মেট্রিক টন
গ. ২০ লাখ মেট্রিক টন ঘ. ৪০ লাখ মেট্রিক টন
উত্তর: খ. ১০ লাখ মেট্রিক টন
৪৪। দেশের চাহিদা মেটানোর জন্য প্রতিবছর প্রায় কত লাখ মেট্রিক টন গম বিদেশ থেকে আমদানি করতে হয়?
ক. ৩ খ. ৫ গ. ৭ ঘ. ৯
উত্তর খ. ৫
৪৫। বাংলাদেশে প্রতিবছর প্রায় কত লাখ মেট্রিক টন ডাল উৎপন্ন হয়?
ক. ৩/৪ খ. ৪/৫ গ. ৬/৭ ঘ. ৭/৮
উত্তর: ঘ. ৭/৮
৪৬। বাংলাদেশে প্রতিবছর প্রায় কত লাখ মেট্রিক টন আলু উৎপন্ন হয়?
ক. ২৫ খ. ৩০ গ. ৩৫ ঘ. ৪০
উত্তর: ঘ. ৪০
৪৭। কোনটি মানুষের খাদ্য চাহিদার একটি গুরুত্বপূর্ণ দিক?
ক. ছোলা খ. গোল আলু গ. মিষ্টি আলু ঘ. তৈল
উত্তর: ঘ. তৈল
৪৮। বাংলাদেশে বছরে প্রায় কত লাখ মেট্রিক টন তৈলবীজ উৎপন্ন হয়?
ক. ৩ খ. ৪ গ. ৫ ঘ. ৬
উত্তর: গ. ৫
৪৯। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়?
ক. চট্টগ্রাম খ. মৌলভীবাজার গ. রংপুর ঘ. কুমিল্লা
উত্তর: ঘ. কুমিল্লা
৫০। বাংলাদেশের বিপুলসংখ্যক মানুষ কোনটির সঙ্গে জড়িত?
ক. চা চাষ ও ব্যবসা খ. পাট চাষ ও ব্যবসা
গ. আলু চাষ ও ব্যবসা ঘ. ধান চাষ ও ব্যবসা
উত্তর: খ. পাট চাষ ও ব্যবসা
৫১। বিদেশে বাংলাদেশের কোনটির বিশেষ সুনাম রয়েছে?
ক. চা খ. ওষুধ গ. পাট ঘ. বস্ত্র
উত্তর: ক. চা
৫২। বর্তমানে পাটের তৈরি সুতা দিয়ে কী উৎপাদন করা হচ্ছে?
ক. চট খ. কার্পেট গ. বস্ত্র ঘ. ব্যাগ
উত্তর: গ. বস্ত্র
৫৩। বাংলাদেশে প্রতিবছর প্রায় কত লাখ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪। উত্তর: খ. ২
৫৪। কোথায় সরকারি কাগজ কল আছে?
ক. গাজীপুরে খ. শফিপুরে গ. ফেঞ্চুগঞ্জে ঘ. পাকশিতে
উত্তর: ঘ. পাকশিতে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা