বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৪
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৪ থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
৬৮। বাংলাদেশে কোনটিকে শিক্ষাক্ষেত্রে একটি অন্যতম সমস্যা বলে মনে করা হয়?
ক. শিক্ষকদের পাঠদানে অনীহা
খ. শিক্ষার্থীদের অমনোযোগিতা গ. দুর্বোধ্য সিলেবাস
ঘ. প্রয়োজনীয় অবকাঠামোর অভাব
উত্তর: ঘ. প্রয়োজনীয় অবকাঠামোর অভাব
৬৯। দয়ারামদি গ্রামে শিক্ষাক্ষেত্রে সফলতা এলেও শিক্ষার হার বাড়ছে না। তোমার মতে এর প্রধান কারণ কোনটি?
ক. দুর্নীতির ব্যাপক বিস্তার খ. নারীদের মর্যাদার অভাব
গ. সম্পদের তুলনায় অতিরিক্ত জনসংখ্যা
ঘ. শিশুশ্রমের ব্যাপক ব্যবহার
উত্তর: গ. সম্পদের তুলনায় অতিরিক্ত জনসংখ্যা
৭০। অধিক জনসংখ্যার ফলে স্বাস্থ্যক্ষেত্রে কোনটি দেখা দিচ্ছে?
ক. স্বাস্থ্য ভালো হচ্ছে খ. শিশুমৃত্যু কমছে
গ. পুষ্টিহীনতা দেখা দিচ্ছে ঘ. চিকিৎসাসুবিধা বাড়ছে
উত্তর: গ. পুষ্টিহীনতা দেখা দিচ্ছে
৭১। সায়মাদের গ্রামে জনসংখ্যা অতিরিক্ত বৃদ্ধি পেলে শিশুদের ক্ষেত্রে কোনটির ওপর নেতিবাচক প্রভাব পড়বে?
ক. শিক্ষা খ. স্বাস্থ্য গ. বস্ত্র ঘ. বাসস্থান
উত্তর: খ. স্বাস্থ্য
৭২। ভূগর্ভের পানি উত্তোলনের পরিমাণ দিন দিন বাড়ছে কেন?
ক. অতিরিক্ত জনসংখ্যার চাহিদা পূরণের জন্য
খ. পানির অতিরিক্ত বৃদ্ধি হ্রাসের জন্য
গ. ভূগর্ভে অতিরিক্ত পানির জন্য
ঘ. পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য
উত্তর: ক. অতিরিক্ত জনসংখ্যার চাহিদা পূরণের জন্য
৭৩। ‘ক’ অঞ্চলে অতিরিক্ত জনসংখ্যার ফলে খাদ্যের পাশাপাশি কোনটির তীব্র সংকট দেখা দেবে?
ক. বস্ত্র খ. শিক্ষা গ. বিশুদ্ধ পানি ঘ. চিকিৎসা
উত্তর: গ. বিশুদ্ধ পানি
৭৪। অর্থনৈতিক উন্নয়নে জনসম্পদ প্রয়োজনীয় কেন?
ক. মূলধন জোগাড় করার জন্য
খ. প্রাকৃতিক সম্পদ নষ্ট করার জন্য
গ. প্রাকৃতিক সম্পদ কাজে লাগানোর জন্য
ঘ. সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধির জন্য
উত্তর: গ. প্রাকৃতিক সম্পদ কাজে লাগানোর জন্য
৭৫। কবিরদের গ্রামের অতিরিক্ত জনসংখ্যা কীভাবে অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হতে পারে বলে মনে করো?
ক. উপার্জন করে খ. দক্ষ জনসম্পদে রূপান্তরিত হলে
গ. সুস্বাস্থে্যর অধিকারী হলে
ঘ. মানব সম্পদ রপ্তানি করে
উত্তর: খ. দক্ষ জনসম্পদে রূপান্তরিত হলে
৭৬। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের অন্যতম উপায় কী?
ক. চিত্তবিনোদন খ. প্রশিক্ষণ গ. ভ্রমণ ঘ. কেনাকাটা
উত্তর: খ. প্রশিক্ষণ
৭৭। শিক্ষিত জনগোষ্ঠী কীভাবে দেশের উন্নয়নে কাজ করে?
ক. সম্পদ পাচার করে
খ. প্রাকৃতিক সম্পদ ফেলে রেখে
গ. মূলধন কাজে লাগিয়ে
ঘ. নিজের স্বার্থের প্রতি খেয়াল রেখে
উত্তর: গ. মূলধন কাজে লাগিয়ে।
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা