বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
প্রিয়তা একজন তরুণ লেখক এবং সমাজসচেতন নাগরিক। সে মনে করে, ব্রিটিশ আমলে বাংলায় যেমন নবজাগরণ ঘটেছিল, তেমনি বাংলাদেশ থেকে যাবতীয় অন্যায়-অবিচার দূর করতে তরুণদের মধ্যে নৈতিক নবজাগরণ ঘটাতে হবে।
৩১। কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৮০০ সালে খ. ১৮০১ সালে
গ. ১৮৫৭ সালে ঘ. ১৯০৬ সালে
৩২। প্রিয়তা ব্রিটিশ আমলে নবজাগরণের ক্ষেত্রে যাদের দিকে ইঙ্গিত করেছেন—
i. লর্ড বেন্টিঙ্ক
ii. রাজা রামমোহন রায়
iii. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii
গ. ii ঘ. iii
৩৩। বার ভূঁইয়াদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলেন—
ক. শায়েস্তা খান খ. প্রতাপাদিত্য
গ. মুসা খান ঘ. ঈসা খাঁ
৩৪। প্রজাদের ওপর কখন শোষণ-নিপীড়ন বেড়ে যায়?
ক. বাংলায় যখন দুর্ভিক্ষ দেখা দেয়
খ. বাংলা যখন তুর্কিদের অধীনে চলে যায়
গ. বাংলা থেকে যখন পুঁজি পাচার শুরু হয়
ঘ. বাংলা যখন পতু‌র্গিজদের অধীনে ছিল
৩৫। দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাশিমবাজারে কত সালে বাণিজ্য কুঠি স্থাপন করে?
ক. ১৬৫৮ সালে খ. ১৬৫৬ সালে
গ. ১৬৬০ সালে ঘ. ১৭৫৮ সালে
৩৬। কার ষড়যন্ত্র পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের অন্যতম কারণ?
ক. ঘসেটি বেগম খ. মির জাফর
গ. মির কাশিম ঘ. শওকত জং
৩৭। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৭৮১ সালে খ. ১৭৯১ সালে
গ. ১৭৯৩ সালে ঘ. ১৮০১ সালে
৩৮। বাংলার শাসনক্ষমতা বহিরাগতদের হাতে চলে যায়—
i. সেনরা ক্ষমতা দখলের পরে
ii. ব্রিটিশদের ক্ষমতা দখলের পরে
iii.পাল রাজবংশের পরে
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. ii গ. i ঘ. iii
৩৯। সতীদাহ প্রথা বিলোপ সাধনে কোন সংস্কারক অগ্রণী ভূমিকা পালন করেছিলেন?
ক. রাজা রামমোহন রায়
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-১
৩১. গ ৩২. খ ৩৩. ঘ ৩৪. গ ৩৫. ক ৩৬. ক ৩৭. ক ৩৮. ক ৩৯. ক।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়