বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৪
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৪ থেকে ‘অল্পকথায় উত্তর দাও’ প্রশ্নোত্তর দেওয়া হলো। এগুলো সংগ্রহ করে পড়বে।

# অল্পকথায় উত্তর দাও।
প্রশ্ন: বাংলাদেশের প্রধান প্রধান কৃষিজাত দ্রব্যের নাম লেখো।
উত্তর: বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। বাংলাদেশের জনসংখ্যার শতকরা প্রায় ৮০ ভাগ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। বাংলাদেশে বিভিন্ন ধরনের কৃষিজাত দ্রব্য উৎপন্ন হয়। এদের মধ্যে কতগুলো হলো খাদ্য-জাতীয় কৃষিদ্রব্য, আর কতগুলো হলো অর্থকরী কৃষিদ্রব্য।
খাদ্য-জাতীয় কৃষিদ্রব্য: ধান, গম, ভুট্টা, আলু, তৈলবীজ, মসলা বাংলাদেশের প্রধান প্রধান খাদ্য-জাতীয় কৃষিদ্রব্য।
অর্থকরী কৃষিদ্রব্য: বাংলাদেশের প্রধান অর্থকরী কৃষিদ্রব্যগুলো হচ্ছে পাট, চা ও তামাক। এ দেশের কৃষিপণ্য রপ্তানি আয়ের সিংহভাগ আসে এ তিনটি দ্রব্য থেকে।

প্রশ্ন: বাংলাদেশের প্রধান দুটি অর্থকরী কৃষিদ্রব্যের বর্ণনা দাও।

কৃষকরা পাটের আঁশ ছাড়াচ্ছে ষ ছবি: মনিরুল আলমকৃষকরা পাটের আঁশ ছাড়াচ্ছে ষ ছবি: মনিরুল আলম
কৃষকরা পাটের আঁশ ছাড়াচ্ছে ষ ছবি: মনিরুল আলমকৃষকরা পাটের আঁশ ছাড়াচ্ছে ষ ছবি: মনিরুল আলম

উত্তর: বাংলাদেশের প্রধান অর্থকরী কৃষিদ্রব্যগুলো হচ্ছে পাট, চা, তামাক। এ দেশের কৃষিপণ্য রপ্তানি আয়ের সিংহভাগ আসে এ তিনটি দ্রব্য থেকে।
পাট : পাট বাংলাদেশের প্রধান অর্থকরী কৃষিদ্রব্য। পৃথিবীতে বাংলাদেশেই সবচেয়ে বেশি পরিমাণ পাট উৎপন্ন হয়। পাট ও পাটজাত দ্রব্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশ প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। এ জন্য বাংলাদেশের পাটকে ‘সোনালী আঁশ’ বলা হয়। বাংলাদেশের মাটি ও জলবায়ু পাট চাষের বিশেষ উপযোগী। এ দেশের সব এলাকাতে পাটের চাষ হয়। বাংলাদেশে প্রতিবছর প্রায় ৪৫ লাখ মেট্রিক টন পাট উৎপন্ন হয়। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক জীবনের বড় অংশ পাটের ওপর নির্ভরশীল।
চা : বাংলাদেশের জলবায়ু চা চাষের জন্য উপযোগী। বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতে বেশি চা উৎপন্ন হয়। এগুলোর মধ্যে সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে বর্তমানে দিনাজপুর ও পঞ্চগড় জেলায়ও চা চাষ হচ্ছে। প্রতিবছর বাংলাদেশে বিপুল পরিমাণ চা উৎপন্ন হয়। এ দেশের চাহিদা পূরণ করে উল্লেখযোগ্য পরিমাণ চা বিদেশে রপ্তানি করা হয়। বিদেশে বাংলাদেশের চায়ের বিশেষ সুনাম রয়েছে। চা রপ্তানি করে বাংলাদেশ প্রতিবছর অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে।

প্রশ্ন: বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের অবদান উল্লেখ করো।
উত্তর: প্রতিটি দেশের অর্থনীতিতে শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে (২০১১-১২ অর্থবছরে) বাংলাদেশের অর্থনীতিতে মোট জাতীয় আয়ে শিল্পের অবদান প্রায় ৩০ শতাংশ। বাংলাদেশের প্রধান শিল্পগুলো হচ্ছে পাটশিল্প, বস্ত্রশিল্প, চিনিশিল্প, ওষুধশিল্প, সারশিল্প, কাগজশিল্প ও চামড়াশিল্প।
বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের অবদান:
১. পাটের তৈরি চট, চটের তৈরি বস্তা ও নানা রকম ব্যাগ, কার্পেট ও পাটের তৈরি সুতার বস্ত্র উৎপাদন করা হচ্ছে। এসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করে।
২. বাংলাদেশের পোশাকশিল্পে কয়েক লাখ নারী ও পুরুষ কাজ করেন। পোশাক রপ্তানি করে বাংলাদেশ প্রতিবছর অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে।
৩. বাংলাদেশে ১৫টি সরকারি এবং দু-একটি বেসরকারি চিনিকল রয়েছে। প্রতিবছর প্রায় দুই লাখ মেট্রিক টন চিনি উৎপন্ন হয়।
৪. বাংলাদেশে উন্নত মানের ওষুধ তৈরি হয়। এ দেশের ওষুধ বিদেশেও রপ্তানি হচ্ছে।
৫. এ ছাড়া বাংলাদেশের কাগজশিল্প, সিমেন্টশিল্প, সারশিল্প দেশের চাহিদা পূরণ করে। বাংলাদেশের সিমেন্ট কারখানাগুলোয় দেশের চাহিদার অধিকাংশ সিমেন্ট উৎপাদিত হয়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বিয়াম ল্যবরেটরি স্কুল, ঢাকা