বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-২ থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। আওয়ামী লীগ ১৯৭১ সালে ঢাকা শহরে হরতালের ডাক দেয় কোন তারিখে?
ক. ২ মার্চ খ. ৩ মার্চ
গ. ৪ মার্চ ঘ. ৭ মার্চ
২। ২৫ মার্চের আক্রমণের পর কারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে?
ক. বাংলার শিক্ষক সমাজ
খ. বাংলার ছাত্রসমাজ
গ. বাঙালিরা ঘ. বাংলার কৃষকেরা
৩। ৭ মার্চের জনসভায় কত লোকের সমাগম হয়?
ক. ৩০ লাখ খ. ২০ লাখ
গ. ১৫ লাখ ঘ. ১০ লাখ
৪। ১৯৭১ সালের অসহযোগ আন্দোলনের প্রধান কারণ হলো—
ক. শেখ মুজিবের পদত্যাগ নিশ্চিত করা
খ. পুনরায় সামরিক শাসন জারি করা
গ. আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তরে অনীহা
ঘ. ভুট্টোর পদত্যাগ নিশ্চিত করা
৫। আওয়ামী লীগ নির্বাচিত সদস্যরা ১৯৭১ সালের জানুয়ারি মাসের কত তারিখে রেসকোর্স ময়দানে প্রকাশ্যে শপথ গ্রহণ করে?
ক. ৩ জানুয়ারি খ. ৫ জানুয়ারি
ঘ. ৬ জানুয়ারি ঘ. ৭ জানুয়ারি
৬। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বাঙালির মুক্তির সনদ বলা হয় কেন?
ক. এই ভাষণের মাধ্যমে বাঙালির অধিকার আদায় হয় বলে
খ. এই ভাষণে স্বাধীনতার বীজ নিহিত ছিল বলে
গ. এই ভাষণ ছিল বাঙালির প্রেরণার উত্স
ঘ. এই ভাষণ দ্বারা স্বায়ত্তশাসন অর্জিত হয় বলে
৭। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়?
ক. ১১টি খ. ১০টি
গ. ৯টি ঘ. ৮টি
৮। কোথায় বাংলাদেশের প্রথম মিশন স্থাপিত হয়?
ক. আমেরিকায় খ. ভুটানে
গ. কলকাতায় ঘ. দিল্লিতে
৯। কবে বাংলাদেশ ও ভারত যৌথ কমান্ড গঠন করে?
ক. ২১ ফেব্রুয়ারি খ. ২০ নভেম্বর
গ. ২৪ নভেম্বর ঘ. ২১ নভেম্বর
১০। মুজিবনগর সরকার গুরুত্বপূর্ণ কারণ—
ক. স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করার জন্য
খ. বাংলাদেশ ও বাঙালিদের ভালোবাসার জন্য
গ. কঠোর হস্তে বিদ্রোহ দমন করার জন্য
ঘ. কলকাতায় সচিবালয় গড়ে তোলার জন্য
১১। ভারত কত তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
ক. ৪ ডিসেম্বর খ. ৬ ডিসেম্বর
গ. ৭ ডিসেম্বর ঘ. ৮ ডিসেম্বর
১২। কবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবসান ঘটে?
ক. ১০ এপ্রিল ১৯৭১
খ. ১৭ এপ্রিল ১৯৭১
গ. ১৬ ডিসেম্বর ১৯৭১
ঘ. ১৮ ডিসেম্বর ১৯৭১।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-২
১. ক ২. গ ৩. ঘ ৪. গ ৫. ক৬. খ ৭. ক ৮. গ ৯. ঘ ১০. ক১১. খ ১২. গ।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়