বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৫
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৫ থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:
১. নিচের কোনটি জীবনযাত্রার মান নির্ধারক নয়?
ক. খাদ্য খ. বস্ত্র গ. মর্যাদা ঘ. চিকিত্সা
উত্তর: গ. মর্যাদা
২. দেশের অর্থনৈতিক উন্নয়নের উপাদান কয়টি?
ক. এক খ. দুই গ. তিন ঘ. চার
উত্তর: গ. তিন
৩. কোনটি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার অন্যতম উপায় নয়?
ক. শিক্ষা খ. প্রশিক্ষণ
গ. চিত্তবিনোদন ঘ. মানব সম্পদ রপ্তানি
উত্তর: গ. চিত্তবিনোদন
৪. কর্মমুখী শিক্ষাব্যবস্থার জন্য কী প্রয়োজন?
ক. প্রযুক্তির উন্নয়ন খ. কারিগরি শিক্ষার প্রসার গ. দক্ষ প্রশিক্ষণ নীতিমালা
ঘ. শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ
উত্তর: খ. কারিগরি শিক্ষার প্রসার
৫. বাংলাদেশে কৃষিজমির পরিমাণ কমছে কেন?
ক. মাটির গুণাগুণ নষ্ট হওয়ার জন্য
খ. কৃষিজমিতে নতুন বসতি স্থাপনের কারণে
গ. কৃষিজমিতে লবণাক্ততা বৃদ্ধির জন্য
ঘ. কৃষিজমিতে জলাবদ্ধতা বৃদ্ধির কারণে
উত্তর: খ. কৃষিজমিতে নতুন বসতি স্থাপনের জন্য
৬. খাদ্য, বস্ত্র, বাসস্থান কী ধরনের চাহিদা?
ক. মানবিক খ. মৌলিক
গ. সামাজিক ঘ. অর্থনৈতিক
উত্তর: খ. মৌলিক
৭. পরিবারে সন্তান সংখ্যা বেশি হলে বাবা-মা সন্তানকে কোনটি দিতে অপারগ হন?
ক. ভালোবাসা খ. পরিধেয় বস্ত্র
গ. খেলার জায়গা ঘ. সামাজিক পরিচয়
উত্তর: খ. পরিধেয় বস্ত্র
৮. রানাদের পরিবারে সদস্যসংখ্যা বেশি হওয়ার কারণে রানার মা-বাবা রানাকে কোনটি দিতে অপারগতা প্রকাশ করেন?
ক. সামাজিক পরিচয় খ. ঘাটতি ভালোবাসা
গ. খেলার জায়গা ঘ. পরিধেয় বস্ত্র
উত্তর: ঘ. পরিধেয় বস্ত্র
৯. বাংলাদেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধির জন্য প্রতিবছর কত লাখ মানুষ গৃহহারা হচ্ছে?
ক. তিন খ. চার গ. পাঁচ ঘ. ছয়
উত্তর: ক. তিন
১০. ঢাকায় বস্তির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কেন?
ক. সরকারের উদাসীনতার জন্য
খ. বাড়িভাড়া বৃদ্ধির জন্য
গ. বাসস্থানের সংকটের জন্য
ঘ. উন্নত পরিবেশের জন্য
উত্তর: গ. বাসস্থানের সংকটের জন্য
১১. বাংলাদেশে শিক্ষার হার আশানুরূপ বাড়ছে না কেন?
ক. উপযুক্ত শিক্ষার অভাবে
খ. কঠিন শিক্ষাপদ্ধতির জন্য
গ. জনগণের অসচেতনতার জন্য
ঘ. অতিরিক্ত জনসংখ্যার জন্য
উত্তর: ঘ. অতিরিক্ত জনসংখ্যার জন্য
১২. বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে একটি অন্যতম সমস্যা বলে কোনটিকে মনে করা হয়?
ক. শিক্ষকদের পাঠদানে অনীহা
খ. শিক্ষার্থীদের অমনোযোগিতা
গ. দুর্বোধ্য সিলেবাস
ঘ. প্রয়োজনীয় অবকাঠামোর অভাব
উত্তর: ঘ. প্রয়োজনীয় অবকাঠামোর অভাব
১৩. মানিকদা গ্রামে শিক্ষাক্ষেত্রে সফলতা এলেও শিক্ষার হার বাড়ছে না। তোমার মতে এর প্রধান কারণ কোনটি?
ক. দুর্নীতির ব্যাপক বিস্তার
খ. নারীদের মর্যাদার অভাব
গ. সম্পদের তুলনায় অতিরিক্ত জনসংখ্যা
ঘ. শিশুশ্রমের ব্যাপক ব্যবহার
উত্তর: গ. সম্পদের তুলনায় অতিরিক্ত জনসংখ্যা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা