বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-২ থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১৩। বাঙালি জাতিকে অদম্য বলা হয় কেন?
ক. বাঙালি জাতি সাহসী বলে
খ. বাঙালি জাতি মিশ্র জাতি বলে
গ. বাঙালি জাতি শক্তিশালী বলে
ঘ. বাঙালি জাতিকে কেউ দমাতে পারে না বলে
১৪। মুজিবনগর সরকার কবে গঠিত হয়?
ক. ১৯৭১ সালের ১০ এপ্রিল
খ. ১৯৭১ সালের ৭ এপ্রিল
গ. ১৯৭১ সালের ১৭ এপ্রিল
ঘ. ১৯৭১ সালের ৩ এপ্রিল
১৫। কে মুজিবনগর সরকারের শপথবাক্য পাঠ করান?
ক. সৈয়দ নজরুল ইসলাম
খ. অধ্যাপক ইউসুফ আলী
গ. অধ্যাপক মনিরুজ্জামান
ঘ. তাজউদ্দীন আহমদ
১৬। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধের স্থান কোনটি?
ক. যশোর খ. দিনাজপুর
গ. জয়দেবপুর ঘ. মুজিবনগর
১৭। ঢাকার গেরিলা দল কী নামে পরিচিত ছিল?
ক. ফাইটার গ্রুপ খ. মুজিব বাহিনী
গ. জিয়া বাহিনী ঘ. ক্র্যাক প্লাটুন
১৮। আত্মসর্মপণ দলিলে স্বাক্ষর করেন—
i. শেখ মুজিব ও নিয়াজি
ii. ওসমানী ও নিয়াজি
iii. নিয়াজি ও আরোরা
নিচের কোনটি সঠিক?
ক. iii খ. i গ. ii ঘ. i ও ii
১৯। মুক্তিযুদ্ধের এক নম্বর সেক্টর যে যে এলাকা নিয়ে গঠিত তা হলো—
i. ঢাকা ii. চট্টগ্রাম iii. পার্বত্য চট্টগ্রাম
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. ii ঘ. iii
২০। বধ্যভূমি হলো—
ক. যে ভূমি বাঙালিদের দখলে থাকে
খ. যে ভূমি শত্রুদের দখলে থাকে
গ. যে ভূমিতে হত্যা করা হয়
ঘ. যে ভূমিতে পাকিস্তনি বাহিনী থাকে
২১। নিচের কোনটি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বাঙালি সৈনিকদের নিয়ে গড়ে ওঠে?
ক. আঞ্চলিক বাহিনী খ. অনিয়মিত বাহিনী
গ. উপ-আঞ্চলিক বাহিনী
ঘ. নিয়মিত বাহিনী
২২। মার্চ মাসের কত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেন?
ক. ২৭ মার্চ খ. ২৬ মার্চ
গ. ২৫ মার্চ ঘ. ২৩ মার্চ
২৩। মুক্তিযুদ্ধকালে রণাঙ্গন কয়টি ব্রিগেড ফোর্সে বিভক্ত ছিল?
ক. ৬টি খ. ৫টি গ. ৪টি ঘ. ৩টি
২৪। সাবেক রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী?
ক. রমনা উদ্যান খ. শিশু পার্ক
গ. সোহরাওয়ার্দী উদ্যান
ঘ. ভাসানী উদ্যান
২৫। বিবিসির কোন বিখ্যাত সাংবাদিক বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সংবাদ প্রচার করেন?
ক. মার্ক টালি
খ. সাইমন ড্রিং গ. জর্জ হ্যারিসন
ঘ. রবিশঙ্কর
২৬। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কে চরমপত্র পাঠ করেন?
ক. মেজর জিয়াউর রহমান
খ. এম আর আখতার মুকুল
গ. আবদুল হান্নান
ঘ. শেখ মুজিবুর রহমান।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-২
১৩. ঘ ১৪. ক ১৫. খ ১৬. গ ১৭. ঘ ১৮. ক ১৯. খ ২০. গ ২১. ঘ ২২. ক ২৩. ঘ ২৪. গ ২৫. ক ২৬. খ।
সহকারী শিক্ষক পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়