
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-২ থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো
৩৭। ১০ নম্বর সেক্টরের অধীনে ছিল—
i. সমুদ্র উপকূলীয় অঞ্চল
ii. নৌ কমান্ডো
iii. অভ্যন্তরীণ নৌপথ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. i, ii ও iii
৩৮। মুক্তিযুদ্ধের সময় কত লোক পাকিস্তানি বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হয়?
ক. ৩০ লাখ
খ. ২০ লাখ
গ. ২২ লাখ ঘ. ১০ লাখ
# নিচের চিত্রটি দেখো এবং ৩৯ ও ৪০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
৩৯। ওপরের চিত্রের স্থানে কখন আক্রমণ পরিচালিত হয়?
ক. মধ্যরাতে খ. গভীর রাতে
গ. দুপুরে ঘ. সন্ধ্যায়
৪০। চিত্রের ঘটনাটি সংঘটিত হয়—
i. রোকেয়া হল
ii. শহীদুল্লাহ হল
iii. ইকবাল হল
নিচের কোনটি সঠিক?
ক. i, ii ও iii খ. i গ. i ও ii ঘ. iii
৪১। সরাসরি মুক্তিযুদ্ধের সহায়ক শক্তি নিচের কোনটি?
ক. ভারত ও ভুটান
খ. ভারত ও সোভিয়েত ইউনিয়ন
গ. ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র
ঘ. ভারত ও চীন
৪২। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
ক. মেজর জিয়াউর রহমান
খ. শেখ মুজিবুর রহমান
গ. কর্নেল এম এ জি ওসমানী
ঘ. কর্নেল (অব.) আবদুর রব
৪৩। রাজশাহীর সারদা পুলিশ লাইন কবে আক্রমণ করা হয়?
ক. ২১ ফেব্রুয়ারি খ. ২৬ মার্চ
গ. ২৭ মার্চ ঘ. ৩০ মার্চ
৪৪। ১৯৭১ সালের মধ্যরাতে তৎকালীন পূর্ব পাকিস্তানে যে নৃশংস গণহত্যা চালানো হয়েছিল, তার নাম কী?
ক. অপারেশন ফর ইস্ট পাকিস্তান
খ. অপারেশন ফর বাংলাদেশ
গ. অপারেশন ফর ইস্ট বেঙ্গল
ঘ. অপারেশন সার্চলাইট
৪৫। অসহযোগ আন্দোলনের বলতে বোঝায়—
ক. সরকারকে অচল করে দেওয়ার মতো কর্মসূচি
খ. বিশ্ব শান্তির জন্য প্রণীত কর্মসূচি
গ. সব যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন করার মতো কর্মসূচি
ঘ. আঞ্চলিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার কর্মসূচি
৪৬। মার্চ মাসের কত তারিখ থেকে অসহযোগ আন্দোলন শুরু হয়?
ক. ৬ তারিখ খ. ৩ তারিখ
গ. ২ তারিখ ঘ. ১ তারিখ
৪৭. সাবেক রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী?
ক. রমনা উদ্যান খ. শিশু পার্ক
গ. সোহরাওয়ার্দী উদ্যান
ঘ. ভাসানী উদ্যান।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-২
৩৭. ঘ ৩৮. ক ৩৯. খ ৪০. ক ৪১. খ ৪২. গ ৪৩. গ ৪৪. ঘ ৪৫. ক ৪৬. খ ৪৭. গ।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়