সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৫ থেকে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৫
প্রশ্ন: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
৩৭. অর্থনৈতিক উন্নয়নের অন্যতম ও অপরিহার্য শর্ত কোনটি?
ক. জনশক্তি পরিকল্পনা
খ. কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি
গ. মানব সম্পদ রপ্তানি
ঘ. দক্ষ জনগণ
উত্তর: ঘ. দক্ষ জনগণ
৩৮. বাংলাদেশে প্রতি বছর আনুমানিক কত লাখ মানুষের জন্য অতিরিক্ত বাসস্থান প্রয়োজন?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
উত্তর: খ. তিন
৩৯.মানব সম্পদ বলতে কী বোঝো?
ক. অদক্ষ জনসম্পদ খ. দক্ষ জনসম্পদ
গ. বিত্তবান জনসম্পদ
ঘ. বিত্তহীন জনসম্পদ
উত্তর: খ. দক্ষ জনসম্পদ
৪০. কোনটি একটি দেশের অন্যতম সম্পদ?
ক. বিত্তবান জনগোষ্ঠী
খ. অদক্ষ জনগোষ্ঠী
গ. মধ্যবিত্ত জনগোষ্ঠী
ঘ. শিক্ষিত জনগোষ্ঠী
উত্তর: ঘ. শিক্ষিত জনগোষ্ঠী
৪১. জনসংখ্যা বৃদ্ধির কারণে কোনটির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে?
ক. শিক্ষা খ. আলো
গ. বস্ত্র ঘ. পানি
উত্তর: খ. স্বাস্থ্য
৪২. বাংলাদেশের কত শতাংশ জনসংখ্যা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত?
ক. এক-তৃতীয়াংশ
খ. এক-চতুর্থাংশ
গ. অর্ধেক ঘ. প্রায় অর্ধেক
উত্তর: ঘ. প্রায় অর্ধেক
৪৩. সামাজিক অস্থিরতা বেড়ে যাওয়ার অন্যতম কারণ কোনটি?
ক. বেকারত্ব খ. নিরক্ষরতা
গ. অতিরিক্ত জনসংখ্যা
ঘ. বাসস্থানের অভাব
উত্তর: গ. অতিরিক্ত জনসংখ্যা
৪৪. কোনটি বর্তমান বাংলাদেশের একটি প্রধান আলোচিত বিষয়?
ক. সামাজিক অস্থিরতা
খ. বেকারত্ব
গ. নিরক্ষরতা
ঘ. পরিবেশ সমস্যা
উত্তর: ঘ. পরিবেশ সমস্যা
৪৫. একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের তৃতীয় প্রধান উপাদান কোনটি?
ক. জনসম্পদ খ. প্রাকৃতিক সম্পদ
গ. সামাজিক সম্পদ ঘ. মূলধন
উত্তর: ঘ. মূলধন।
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা