বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১

প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ১ম অধ্যায়ের ওপর একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
# ১ম অধ্যায়ের যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ:
ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, উভয় পাকিস্তানের বৈষম্য, ৬ দফা আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান, সত্তরের নির্বাচন।

.
.

ক. ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ কবে গঠিত হয়?
খ. বাঙালি জাতীয়তাবাদ কী? ব্যাখ্যা করো।
গ. তথ্যচিত্র-১-এ কোন ঐতিহাসিক প্রেক্ষাপটের বিষয়টিকে উপস্থাপন করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. তথ্যচিত্র-২-এর ঘটনার সঙ্গে তথ্যচিত্র-১-কে সম্পর্কযুক্ত করা যায় কি? তোমার মতামত দাও।
উত্তর: ক.
‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ ১৯৪৮ সালের ২ মার্চ গঠিত হয়।
উত্তর: খ.
বাংলা ভাষা, ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি ও বাঙালি জাতিগত পরিচয়ে জাতীয় ঐক্য গঠিত হয়। এই জাতীয় ঐক্যই বাঙালি জাতীয়তাবাদ।
জাতি গঠনের বিভিন্ন উপাদানের মধ্যে ভাষা অন্যতম। বাংলা আমাদের মাতৃভাষা। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পূর্বাপর ঘটনার মাধ্যমে বাংলা ভাষাকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে জাতীয় চেতনার জন্ম হয়, তা-ই মূলত বাঙালি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদ মূলত বাঙালি জাতির ঐক্যের প্রতীক।
উত্তর: গ.
তথ্যচিত্র-১-এ ঐতিহাসিক ৬ দফার বিষয়টিকে উপস্থাপন করা হয়েছে। ১৯৬৬ সালের ফেব্রুয়ারি মাসের ৫-৬ তারিখে লাহোরে বিরোধী দলগুলোর বৈঠকে আওয়ামী লীগপ্রধান শেখ মুজিবুর রহমান যোগদান করেন। এই বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের নির্যাতিত ও নিপীড়িত জনগণের প্রাণের দাবি ৬ দফা উত্থাপন করেন। এই ৬ দফার মধ্যে যেসব বিষয় অন্তভু‌র্ক্ত ছিল, তা হলো:

১. যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাধীনে সংসদীয় পদ্ধতির সরকার গঠন করতে হবে। সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রাপ্তবয়স্কদের ভোটে নির্বাচন অনুষ্ঠান করতে হবে।
২. প্রতিরক্ষা ও পররাষ্ট্র ছাড়া সব ক্ষমতা অঙ্গরাজ্যের থাকবে।
৩. পাকিস্তানের উভয় অংশে দুই ধরনের মুদ্রা কিংবা শর্তসাপেক্ষে একই ধরনের মুদ্রা দেওয়া যেতে পারে।
৪. কর ধার্য করার ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের হাতে।
৫. নিজেদের বৈদেশিক মুদ্রার মালিকানাও অঙ্গরাজ্যগুলো ভোগ করবে।
৬. অঙ্গরাজ্যগুলোকে আঞ্চলিক নিরাপত্তার জন্য আধাসামরিক বাহিনী গঠনের ক্ষমতা দিতে হবে।
উদ্দীপকের তথ্যচিত্র লক্ষ করলে দেখা যাবে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সংসদীয় সরকারব্যবস্থার প্রতি ইঙ্গিত সহজেই অনুমেয়। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের কাছে প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয়ক ক্ষমতা দেওয়া ছাড়া সব ক্ষমতা প্রাদেশিক সরকার ভোগ করার দাবির কথা বোঝানো হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে মুদ্রা প্রচলন কিংবা কর ধার্য ও বৈদেশিক আয়ের মালিকানা প্রাদেশিক সরকারের হাতে ন্যস্ত করারও দাবি করা হয়েছিল। প্রাদেশিক সরকারগুলোর আঞ্চলিক নিরাপত্তা, বিশেষ করে পূর্ব পাকিস্তানের আঞ্চলিক নিরাপত্তার কথা বিবেচনা করে আলাদা আধা সামরিক বাহিনী গঠনের কথাও ৬ দফায় বলা হয়েছিল। তাই তথ্যচিত্র-১-এ ঐতিহাসিক ৬ দফার প্রতিচ্ছবিই প্রদর্শিত হয়েছে।
উত্তর: ঘ.

তথ্যচিত্র-২-এর ঘটনা, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের বিষয়টিকে ফুটিয়ে তুলেছে। ওই ঘটনার সঙ্গে তথ্যচিত্র-১-এ প্রদর্শিত ৬ দফাকে সম্পর্কযুক্ত করা যায়।
১৯৪৭ সালের পাকিস্তান-ভারত বিভক্তির পর অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কতৃ‌র্ক ৬ দফা ঘোষিত হলে, তৎকালীন পাকিস্তানের সেনাশাসক আইয়ুব খান ৬ দফাকে প্রত্যাখ্যান এবং একে বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি বলে ঘোষণা করেন। সেই সঙ্গে ‘রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য’ নামক মামলা করেন, যা ঐতিহাসিক আগরতলা মামলা নামে খ্যাত।
শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা হলে ছাত্রদের পক্ষ থেকে ঘোষিত ১১ দফা ও ৬ দফা দাবি আদায়ের জন্য যে ব্যাপক জনসচেতনতা তৈরি হয়, তারই বহিঃপ্রকাশ উনসত্তরের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান। এ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান আসাদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুজ্জোহা শহীদ হন। দাবি আদায়ে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এক বিপ্লবাত্মক রূপ পরিগ্রহ করে। আইয়ুব খান মামলা প্রত্যাহার করাসহ শেখ মুজিবুর রহমান ও অন্যদের মুক্তি দিতে বাধ্য হন। তারপরই শেখ মুজিবুর রহমানকে ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে দেওয়া সম্বর্ধনায় ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়। আইয়ুব খান ক্ষমতা হস্তান্তর করেন এবং ইয়াহিয়া ক্ষমতা নিয়ে নির্বাচন দিতে বাধ্য হন। ঐতিহাসিক ঘটনার পরম্পরা বুঝতে গিয়ে আমরা দেখি পশ্চিমা শাসকশ্রেণির পক্ষে কখনো ৬ দফা মেনে নেওয়া সম্ভব ছিল না। ফলে ঐতিহাসিক উনসত্তরের গণ-অভ্যুত্থানের সঙ্গে ৬ দফা দাবি উত্থাপন—জনগণের আকুণ্ঠ সমর্থন, দাবি আদায়ে আন্দোলন ও আত্মত্যাগ মূলত একসূত্রে গাঁথা। সুতরাং ৬ দফা আন্দোলন ও উনসত্তরের গণ-অভ্যুত্থান পরস্পর সম্পর্কযুক্ত।
শিক্ষক, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা