বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৬
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ষষ্ঠ অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১। কত সালের মধ্যে বাংলাদেশের প্রায় ২০ শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে?
ক. ২০২০ খ. ২০৩০ গ. ২০৪০ ঘ. ২০৫০
উত্তর: ঘ. ২০৫০
২। শুষ্ক ও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে কী হয়?
ক. বন্যা খ. খরা গ. নদীভাঙন ঘ. ভূমিকম্প
উত্তর: খ. খরা
৩। প্রতিবছর কত হেক্টর জমি নদীভাঙনের শিকার হয়?
ক. ৭০০০ খ. ৮০০০ গ. ৯০০০ ঘ. ১০০০০
উত্তর: ঘ. ১০০০০
৪। কীসের অভাবে খরা হয়?
ক. বাতাস খ. পানি গ. গবাদিপশু ঘ. ফসল
উত্তর: খ. পানি
৫। কোনটির ফলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যায়?
ক. জলাধার ভরাট করলে খ. নদী ধ্বংস হলে
গ. পৃথিবীর তাপমাত্রা বেড়ে অধিক হারে বরফ গললে ঘ. খাল-বিল ভরাট হলে
উত্তর: গ. পৃথিবীর তাপমাত্রা বেড়ে অধিক হারে বরফ গললে
৬। কোনটি পানিবাহিত রোগ?
ক. ম্যালেরিয়া খ. জ্বর গ. আমাশয় ঘ. যক্ষ্মা
উত্তর: গ. আমাশয়
৭। গ্রামে ব্যাপক বন্যার ফলে বিশুদ্ধ পানির অভাব দেখা দেয়। এর ফলে গ্রামে কোন রোগটি দেখা দিতে পারে?
ক. হাম খ. জ্বর গ. ইনফ্লুয়েঞ্জা ঘ. ডায়রিয়া
উত্তর: ঘ. ডায়রিয়া
৮। কোন অঞ্চলটি দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে পরিচিত?
ক. চর, হাওর অঞ্চল খ. পূর্বাঞ্চল
গ. পশ্চিমাঞ্চল ঘ. দক্ষিণাঞ্চল
উত্তর: ক. চর, হাওর অঞ্চল
৯। কোনটি নদীভাঙনের জন্য দায়ী?
ক. প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণ
খ. প্রাকৃতিক ও সাংস্কৃতিক কারণ
গ. প্রাকৃতিক ও অর্থনৈতিক কারণ
ঘ. প্রাকৃতিক ও রাজনৈতিক কারণ
উত্তর: ক. প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণ
১০। কোন অঞ্চলের মানুষ খাবার পানি ও চাষাবাদের জন্য সরাসরি বৃষ্টির ওপর নির্ভরশীল?
ক. উত্তরাঞ্চল খ. দক্ষিণাঞ্চল
গ. পূর্বাঞ্চল ঘ. পশ্চিমাঞ্চল
উত্তর: ক. উত্তরাঞ্চল
১১। কোনটি উত্তরাঞ্চলের মানুষের জন্য মারাতÄক দুর্যোগ?
ক. কালবৈশাখী খ. টর্নেডো গ. জলোচ্ছ্বাস ঘ. খরা
উত্তর: ঘ. খরা
১২। গ্রামের কৃষকদের দুর্যোগের কারণে মাঠের ফসল ফলাতে কষ্ট হয়। গ্রামে দেখা দেওয়া দুর্যোগটির নাম কী?
ক. বন্যা খ. খরা গ. ভূমিকম্প ঘ. নদীভাঙন
উত্তর: খ. খরা
১৩। ছোট ছোট ভূমিকম্প কোন ধরনের ভূমিকম্পের পূর্বাভাস?
ক. মৃদু খ. মাঝারি গ. বড় ঘ. ছোট
উত্তর: গ. বড়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা