বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৬
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৬ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

২৪। সাধারণত কত বছরের আবহাওয়ার গড়কে জলবায়ু বলা হয়?
ক. ১০ বছরের বেশি সময়
খ. ২০ বছরের বেশি সময়
গ. ৩০ বছরের বেশি সময়
ঘ. ৩৫ বছরের বেশি সময়
উত্তর: গ. ৩০ বছরের বেশি সময়
২৫। নদীভাঙনের ফলে প্রতিবছর কত মানুষ গৃহহীন হয়?
ক. শত শত খ. হাজার হাজার
গ. লক্ষ লক্ষ ঘ. কোটি কোটি
উত্তর: গ. লক্ষ লক্ষ
২৬। কোনটি নদীভাঙনের অন্যতম কারণ?
ক. নদী খনন খ. বালু উত্তোলন
গ. ভূমিকম্প ঘ. মারাতÄক বন্যা
উত্তর: ঘ. মারাতÄক বন্যা
২৭। কোন সময় নদীভাঙন মারাতÄক রূপ ধারণ করে?
ক. ভূমিকম্পের খ. বন্যার গ. জোয়ারের ঘ. ভাটার
উত্তর: খ. বন্যার
২৮। কোনটি বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ?
ক. আইলা খ. ক্যাটরিনা
গ. আশ্বিনী ঘ. কালবৈশাখী
উত্তর: ক. আইলা
২৯। কোনটি বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ?
ক. ক্যাটরিনা খ. সিডর গ. আশ্বিনী ঘ. কালবৈশাখী
উত্তর: খ. সিডর
৩০। বাংলাদেশের কোন অঞ্চলটি দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে বিশেষভাবে উল্লেখযোগ্য?
ক. দক্ষিণের সমুদ্র উপকূলীয় অঞ্চল খ. পূর্বাঞ্চল
গ. পশ্চিমাঞ্চল ঘ. মরুভূমি অঞ্চল
উত্তর: ক. দক্ষিণের সমুদ্র উপকূলীয় অঞ্চল
৩১। নিচের কোনটি নদীভাঙনের মানবসৃষ্ট কারণ?
ক. অপরিকল্পিত নদী খনন খ. জোয়ার-ভাটা
গ. বন্যা ঘ. ভূমিকম্প
উত্তর: ক. অপরিকল্পিত নদী খনন
৩২। খরার সময় হাঁস-মুরগির মধ্যে কী দেখা যায়?
ক. মড়ক খ. অস্থিরতা গ. ঝিমুনি ঘ. অসারতা
উত্তর: ক. মড়ক
৩৩। সামপ্রতিককালে বাংলাদেশে কী ধরনের ভূমিকম্প হচ্ছে?
ক. মৃদু ও বড় ধরনের খ. মাঝারি ও বড় ধরনের
গ. মৃদু ও ছোট ধরনের ঘ. মৃদু ও মাঝারি ধরনের
উত্তর: ঘ. মৃদু ও মাঝারি ধরনের
৩৪। কোনটি বন্যার তীব্রতা বাড়িয়ে দেয়?
ক. ভূমিকম্প খ. মানুষের সৃষ্ট কিছু কর্মকাণ্ড
গ. জোয়ার ঘ. ভাটা
উত্তর: খ. মানুষের সৃষ্ট কিছু কর্মকাণ্ড
৩৫। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের জন্য কোনটি দায়ী?
ক. প্রাকৃতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড
খ. প্রাকৃতিক ও মানুষের কর্মকাণ্ড
গ. প্রাকৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড
ঘ. প্রাকৃতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড
উত্তর: খ. প্রাকৃতিক ও মানুষের কর্মকাণ্ড।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা