বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৬
প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৬ থেকে আজ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

৩৬। বিশ্বের তাপমাত্রা বেড়ে গেলে কোনটি ঘটবে?
ক. অতিবৃষ্টি দেখা দেবে
খ. অনাবৃষ্টি দেখা দেবে
গ. ঘূর্ণিঝড় দেখা দেবে
ঘ. মেরু অঞ্চলের বরফ গলা শুরু হবে
উত্তর: ঘ. মেরু অঞ্চলের বরফ গলা শুরু হবে
৩৭। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব কোনটি?
ক. গড় তাপমাত্রা হ্রাস পাবে
খ. ঘূর্ণিঝড়ের সংখ্যা কমে যাবে
গ. মাটির লবণাক্ততা হ্রাস পাবে
ঘ. ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাবে
উত্তর: ঘ. ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাবে
৩৮। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ফলে কোনটি দেখা দেবে?
ক. ঘূর্ণিঝড়ের সংখ্যা হ্রাস পাবে
খ. মাটির লবণাক্ততা বেড়ে যাবে
গ. গড় তাপমাত্রা হ্রাস পাবে
ঘ. বন্যা কমে যাবে
উত্তর: খ. মাটির লবণাক্ততা বেড়ে যাবে
৩৯। বাংলাদেশে জনসংখ্যা ঘনত্বের মতো সমস্যা বহুগুণে বেড়ে যাচ্ছে কেন?
ক. রাজনৈতিক কারণে খ. সামাজিক কারণে
গ. অর্থনৈতিক কারণে
ঘ. জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের কারণে
উত্তর: ঘ. জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের কারণে
৪০। কোনটি পানিবাহিত রোগ?
ক. জ্বর খ. ডায়রিয়া গ. হুপিংকাশি ঘ. যক্ষ্মা
উত্তর: খ. ডায়রিয়া
৪১। চর্মরোগ কী বাহিত রোগ?
ক. পানিবাহিত খ. বায়ুবাহিত
গ. ছত্রাকজনিত ঘ. ব্যাকটেরিয়াজনিত
উত্তর: ক. পানিবাহিত
৪২। মানুষ শহরে ভাসমান জনগোষ্ঠী হিসেবে জীবনযাপন করতে বাধ্য হয় কেন?
ক. পরিবেশদূষণের কারণে
খ. খাদ্যের অভাবে কারণে
গ. চিকিৎসার অভাবের কারণে
ঘ. দুর্যোগের কারণে
উত্তর: ঘ. দুর্যোগের কারণে
৪৩। কোনটি নদীভাঙনের প্রাকৃতিক কারণ?
ক. বালু উত্তোলন
খ. নদী তীরবর্তী গাছপালা কাটা
গ. অপরিকল্পিত নদী খনন ঘ. জোয়ার-ভাটা
উত্তর: ঘ. জোয়ার-ভাটা
৪৪। নদীভাঙনের প্রধান প্রাকৃতিক কারণ কোনটি?
ক. নদী তীরবর্তী গাছপালা কাটা
খ. বালু উত্তোলন
গ. নদী খনন ঘ. ভূমিকম্প
উত্তর: ঘ. ভূমিকম্প
৪৫। নদীর স্বাভাবিক প্রবাহ কমে যাওয়ার কারণ কী?
ক. বন্যা খ. খরা গ. ভূমিকম্প ঘ. নদীভাঙন
উত্তর: খ. খরা।
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা