বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৭
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৭ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১৩। মানুষের জীবনকে ভালোভাবে গড়ে তুলতে সাহায্য করে—
ক. মানবাধিকারগুলো খ. মৌলিক চাহিদাগুলো
গ. সামাজিক অধিকারগুলো
ঘ. অর্থনৈতিক অধিকারগুলো
উত্তর: ক. মানবাধিকারগুলো
১৪। নিচের কোনটি মানবাধিকারবিরোধী কাজ?
ক. স্বাধীনভাবে চলাফেরায় বাঁধা দেওয়া খ. ব্যবসা করা গ. চাকুরি করা ঘ. ভ্রমণ করা
উত্তর: ক. স্বাধীনভাবে চলাফেরায় বাঁধা দেওয়া
১৫। কোনটি জঘন্যতম মানবাধিকারবিরোধী কাজ?
ক. শিশু ও নারী পাচার খ. গৃহকর্মী নির্যাতন
গ. শিশুশ্রম ঘ. মজুরিবৈষম্য উত্তর: ক. শিশু ও নারী পাচার
১৬। অনেক শিশু খেতে কাজ করে। এর কারণ হিসেবে তুমি কোনটিকে চিহ্নিত করবে?
ক. নিরক্ষরতা খ. বেকারত্ব গ. খাদ্যাভাব ঘ. দারিদ্র্য
উত্তর: ঘ. দারিদ্র্য
১৭। গ্রামের সব মানুষের মধ্যে সম্প্রীতি তৈরি করতে চায়। এ ক্ষেত্রে কী করতে হবে?
ক. রাজনৈতিক অধিকার বাস্তবায়ন
খ. অর্থনৈতিক অধিকার বাস্তবায়ন
গ. সামাজিক অধিকার বাস্তবায়ন
ঘ. মানবাধিকারের বাস্তবায়ন
উত্তর: ঘ. মানবাধিকারের বাস্তবায়ন
১৮। মানবাধিকার বাস্তবায়ন হলে কোনটি সম্ভব হবে?
ক. মর্যাদার সঙ্গে বসবাস করা
খ. অধিক পরিমাণ আয় করা
গ. শিশুদের ভালোভাবে কাজের সুবিধা
ঘ. প্রভাবশালীদের মর্যাদা রক্ষা
উত্তর: ক. মর্যাদার সঙ্গে বসবাস করা
১৯। তাসফিয়াদের এলাকায় সব মানুষের শিক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে। তাসফিয়াদের এলাকায় নিশ্চিতকৃত ওই অধিকারটি কোন ধরনের?
ক. প্রধান সামাজিক অধিকার
খ. প্রধান রাজনৈতিক অধিকার
গ. প্রধান মানবাধিকার
ঘ. প্রধান অর্থনৈতিক অধিকার
উত্তর: গ. প্রধান মানবাধিকার
২০। কোন এলাকায় খেয়াল খুশিমতো কাউকে গ্রেপ্তার ও আটক করা হয় না। এ থেকে তুমি কোন সিদ্ধান্তে উপনীত হতে পারো?
ক. যে এলাকায় অর্থনৈতিক অধিকার বাস্তবায়িত
খ. যে এলাকায় রাজনৈতিক অধিকার বাস্তবায়িত
গ. যে এলাকায় মানবাধিকার বাস্তবায়িত
ঘ. যে এলাকায় সামাজিক অধিকার বাস্তবায়িত
উত্তর: গ. এলাকায় মানবাধিকার বাস্তবায়িত
২১। শহরে বা গ্রামে অনেক ক্ষেত্রে কারা শারীরিক নির্যাতনের শিকার হয়?
ক. নারীরা খ. ছাত্রছাত্রীরা গ. শিশুরা ঘ. বয়স্করা
উত্তর: গ. শিশুরা
২২। মেয়েশিশু ও মহিলাদের বিদেশে কিসের জন্য বিক্রি করে দেওয়া হয়?
ক. কাজের জন্য খ. গানের জন্য
গ. নাচের জন্য ঘ. চাকরি করার জন্য
উত্তর: ক. কাজের জন্য।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা