বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৭
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৭ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
৩৬। ‘মানবাধিকার সার্বজননীন ঘোষণাপত্র’ কত তারিখে অনুমোদন দেওয়া হয়?
ক. ৮ নভেম্বর খ. ২১ নভেম্বর
গ. ১ ডিসেম্বর ঘ. ১০ ডিসেম্বর
উত্তর: ঘ. ১০ ডিসেম্বর
৩৭। ‘মানবাধিকার সার্বজননীন ঘোষণাপত্র’ কে অনুমোদন করেছে?
ক. বিশ্বব্যাংক
খ. বিশ্ব মানবাধিকার সংস্থা
গ. সার্ক ঘ. জাতিসংঘ
উত্তর: ঘ. জাতিসংঘ
৩৮। ‘সমাজে সবার সমান মর্যাদা ও অধিকার’—কী ধরনের অধিকার?
ক. রাজনৈতিক অধিকার
খ. অর্থনৈতিক অধিকার
গ. সামাজিক অধিকার ঘ. মৌলিক মানবাধিকার
উত্তর: ঘ. মৌলিক মানবাধিকার
৩৯। ‘সব মানুষ জন্মগতভাবে স্বাধীন’—কী ধরনের অধিকার?
ক. সামাজিক অধিকার খ. মৌলিক অধিকার
গ. রাজনৈতিক অধিকার ঘ. অর্থনৈতিক অধিকার
উত্তর: খ. মৌলিক অধিকার
৪০। প্রত্যেকের নিরাপত্তা লাভের অধিকার কোন ধরনের অধিকার?
ক. মৌলিক মানবাধিকার খ. অর্থনৈতিক অধিকার
গ. সামাজিক অধিকার ঘ. রাজনৈতিক অধিকার
উত্তর: ক. মৌলিক মানবাধিকার
৪১। কোনটি মৌলিক মানবাধিকার?
ক. সব মানুষ জন্মগতভাবে পরাধীন
খ. আইনের চোখে সব মানুষ অসমান
গ. বিচার পাওয়ার অধিকার
ঘ. ধনীদের নিরাপত্তা লাভের অধিকার
উত্তর: গ. বিচার পাওয়ার অধিকার
৪২। ‘সম্পত্তির অধিকার’ কোন ধরনের অধিকার?
ক. সামাজিক অধিকার খ. অর্থনৈতিক অধিকার
গ. মৌলিক মানবাধিকার ঘ. রাজনৈতিক অধিকার
উত্তর: গ. মৌলিক মানবাধিকার
৪৩। কোনটি মৌলিক মানবাধিকার?
ক. ক্ষমতাশীলদের বিচার পাওয়ার অধিকার
খ. প্রভাবশালীদের সম্পত্তির অধিকার
গ. ধনীদের নিরাপত্তা লাভের অধিকার
ঘ. নারী-পুরুষের সমান অধিকার
উত্তর: ঘ. নারী-পুরুষের সমান অধিকার
৪৪। কোনটি মানবাধিকার?
ক. নিরাপত্তা লাভের অধিকার
খ. বিচার পাওয়ার অধিকার
গ. নারী-পুরুষের সমান অধিকার
ঘ. শিক্ষার অধিকার
উত্তর: ঘ. শিক্ষার অধিকার
৪৫। কোনটি মানবাধিকারবিরোধী কাজ?
ক. নিরাপত্তা প্রদান খ. সবার সমান অধিকার
গ. ধর্ম পালনের সুযোগ ঘ. শিশু পাচার
উত্তর: ঘ. শিশু পাচার
৪৬। কোনটি প্রধান মানবাধিকারের লঙ্ঘন?
ক. সম্পত্তির অধিকার খ. আইনের চোখে সবাই সমান
গ. জন্মগত স্বাধীনতা ঘ. নারী পাচার
উত্তর: ঘ. নারী পাচার।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা