
বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৩
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
২০। পত্রোর্ণ নামে এন্ডি বা মুগা-জাতীয় সিল্ক তৈরি হতো
i. মগধ ii. পুন্ড্র iii. সমতট
নিচের কোনটি সঠিক?
ক. iii খ. i ও ii গ. ii ঘ. i ও iii.
২১। আরাকান রাজসভায় বাংলা সাহিত্যচর্চার ইতিহাস লিখেছেন কে?
ক. সেলিম আলদীন খ. আল মাহমুদ
গ. আহসান হাবিব ঘ. ড. মুহম্মদ এনামুল হক
# নিচের উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও।
অষ্টম শ্রেণির লিনা তার শিক্ষক মনির হোসেনকে বলল, স্যার, একুশে বইমেলা বাংলা একাডেমি ছাড়া অন্য কোথাও হয় না কেন? উত্তরে স্যার বললেন, ভাষা আন্দোলনের পটভূমিতে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতির জন্য এ প্রতিষ্ঠানটি কাজ করে আসছে।
২২। উদ্দীপকে উল্লি¬খিত প্রতিষ্ঠানটিকে বলা হয়—
ক. জাতির মননের প্রতীক
খ. জাতির ভালোবাসার প্রতীক
গ. জাতির শ্রদ্ধার প্রতীক
ঘ. জাতির সৃজনশীলতার প্রতীক
২৩। উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল—
i. যুক্তফ্রন্টের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী
ii. ১৯৬৯-এর গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে
iii. ভাষা আন্দোলনের পটভূমিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. iii
২৪। শিল্পকলায় কাকে পথিকৃত্ ধরা হয়?
ক. জয়নুল আবেদিন খ. এস এম সুলতান
গ. কামরুল হাসান ঘ. সফিউদ্দিন আহমেদ
২৫। ভাস্কর্যে স্বকীয়তা ও স্বাতন্ত্র্যে উজ্জ্বল প্রতিভা কে?
ক. এফ আর খান খ. নভেরা আহমেদ
গ. বুলবুল চৌধুরী ঘ. কামরুল হাসান
২৬। যুক্তিবাদী মননশীল প্রবন্ধ সাহিত্যের জন্য বিশেষভাবে স্মরণীয়—
i. প্রমথ চৌধুরী ii. আহমদ শরীফ iii. আবদুল হক
নিচের কোনটি সঠিক
ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii
২৭। কীর্তন গান কোন সমাজে গাওয়া হয়?
ক. হিন্দু সমাজে খ. মুসলিম সমাজে
গ. হিন্দু ও মুসলিম সমাজে ঘ. খ্রিষ্টান সমাজে
২৮। বাউল ও ভাটিয়ালি গান গাওয়া হয়—
i. হিন্দু সমাজে ii. মুসলিম সমাজে iii. ইহুদি সমাজে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i গ. ii ঘ. i ও iii
২৯। রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সংগীতের সুর নিয়েছেন কোন গানের সুর থেকে?
ক. মুর্শিদি খ. ভাটিয়ালি গ. বাউল ঘ. ভাওয়াইয়া
৩০। কাজী নজরুল ইসলাম তাঁর কুড়ি বছরের সৃষ্টিশীল জীবনে কতটি গান লিখেছেন?
ক. প্রায় দুই হাজার খ. প্রায় তিন হাজার
গ. প্রায় পাঁচ হাজার ঘ. প্রায় ছয় হাজার
৩১। কার গান আজ আমাদের জাতীয় সংগীত?
ক. কাজী নজরুল ইসলাম
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. প্রমথ চৌধুরী
৩২। লোকগানের যুবরাজ বলা হয় কাকে?
ক. আবদুল আলীম খ. শাহ আবদুল করিম
গ. লালন শাহ ঘ. আব্বাস উদ্দিন আহমদ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৩
২০. খ ২১. ঘ ২২. ক ২৩. গ ২৪. ক ২৫. খ ২৬. ঘ ২৭. ক ২৮. ক ২৯. গ ৩০. ঘ ৩১. গ ৩২. ক।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়