বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৩
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
৩৩। বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতির জন্য কোন প্রতিষ্ঠানে কাজ করে আসছে?
ক. বাংলা একাডেমি খ. শিশু একাডেমী
গ. শিল্পকলা একাডেমী
ঘ. বিশ্বসাহিত্য কেন্দ্র
৩৪। কোন সংগঠনগুলো সারা দেশে শিশু-কিশোরদের জন্য কাজ করে আসছে?
ক. উদীচী শিল্পীগোষ্ঠী ও ক্রান্তি
খ. খেলাঘর ও কচিকাঁচার আসর
গ. ক্রান্তি ও বুলবুল ললিতকলা
ঘ. শিশু একাডেমী ও শিল্পকলা একাডেমী
৩৫। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস কে রচনা করেন?
ক. ড. মুহম্মদ শহীদুল্ল¬াহ খ. এনামুল হক
গ. ড. আহমদ শরীফ ঘ. আবুল ফজল
৩৬। আঞ্চলিক ভাষার অভিধান সংকলন করেছেন কে?
ক. ড. এনামুল হক খ. ড. মুহম্মদ শহীদুল্ল¬াহ
গ. আবদুল হক ঘ. কাজী মোতাহার হোসেন
৩৭। মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে কার কথা বিশেষভাবে স্মরণযোগ্য?
ক. শামসুর রাহমান খ. সুফিয়া কামাল
গ. জাহানারা ইমাম ঘ. শামসুন্নাহার মাহমুদ
৩৮। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন?
ক. নেপালের গ্রন্থাগার থেকে
খ. নেপালের জেলখানা থেকে
গ. চীনের রাজদরবার থেকে
ঘ. নেপালের রাজদরবার থেকে
৩৯। শ্রীচৈতন্যর বৈষ্ণব ভাবধারার প্রভাবে কীর্তন গান রচনায় জোয়ার আসে কোন আমলে?
ক. সুলতানি আমলে খ. মোগল আমলে
গ. পাল আমলে ঘ. সেন আমলে
৪০। বাংলায় কীর্তন গান রচিত হতো যে কাহিনি অবলম্বনে তা হলো—
i. শ্রীকৃষ্ণের কাহিনি ii. রাঁধার কাহিনি
iii. ইউসুফ-জোলেখার কাহিনি
নিচের কেনাটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. iii ঘ. i ও iii
৪১। কার অন্নদামঙ্গলে সেকালের বাংলার সমাজচিত্রের পরিচয় পাওয়া যায়?
ক. ভারতচন্দ্রের খ. ঘনরামের
গ. মুকুন্দরামের ঘ. বিজয় গুপ্তের
৪২। পদ্মাবতী কে রচনা করেন?
ক. দীনবন্ধু মিত্র খ. আলাওল
গ. মশাররফ হোসেন ঘ. মাইকেল মধুসূদন দত্ত
৪৩। কে আধুনিক বাংলা সাহিত্যের ভিত গড়েছেন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. প্রমথ চৌধুরী
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. মীর মশাররফ হোসেন।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৩
৩৩. ক ৩৪. খ ৩৫. ক ৩৬. খ ৩৭. গ৩৮. ঘ ৩৯. ক ৪০. ক ৪১. ক ৪২. খ ৪৩. গ।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি
বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর