বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১
১৪। মানবসমাজ বলতে কোনটিকে বোঝায়?
ক. একই এলাকার জনসমষ্টি
খ. পরিবারের সমষ্টি
গ. একতাবদ্ধ মানবগোষ্ঠী
ঘ. গোত্রের সমষ্টি
১৫। আদিকাল থেকে মানুষে মানুষে বন্ধুত্ব ও আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি হওয়ার কারণ কী?
ক. বৈবাহিক বন্ধন
খ. একত্রে বসবাস
গ. আর্থিক লেনদেন
ঘ. পারিবারিক বন্ধন
১৬। সমাজ গঠনের প্রাথমিক স্তর কোনটি?
ক. একতা খ. পরিবার
গ. গোষ্ঠী ঘ. পারস্পরিক বোঝাপড়া
১৭। কোন দুটি কার্যের মাধ্যমে মানুষ দলবদ্ধভাবে সমাজে বসবাস করে?
ক. একতা ও সততা
খ. সততা ও মূল্যবোধ
গ. সহযোগিতা ও প্রতিযোগিতা
ঘ. প্রতিযোগিতা ও সততা
১৮। আদিম মানুষের ঐক্যবদ্ধ জীবনযাপনের প্রধান উদ্দেশ্য কী ছিল?
ক. নিরাপত্তা খ. খাদ্য সংগ্রহ
গ. শিকার ঘ. কৃষি কাজ
১৯। পৃথিবীর সব প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছে?
ক. নদী থেকে দূরে
খ. নদীতীরবর্তী অঞ্চলে
গ. সিন্ধু নদের তীরে
ঘ. টেমস নদীর তীরে
২০। বাংলাদেশের কোন অঞ্চলে তুঁতগাছ জন্মে?
ক. রাজশাহী খ. খুলনা
গ. চট্টগ্রাম ঘ. বরিশাল
২১। রেশম কীট বাসা বাঁধে—
ক. তুঁতগাছে খ. চা-গাছে
গ. তুলাগাছে ঘ. পানগাছে
২২। প্রকৃতির কয়টি মৌল উপাদানের কথা জানা যায়?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
২৩। আমরা কোথা থেকে প্রাথমিক তাপ ও আলো পাই?
ক. আগুন থেকে খ. সূর্য থেকে
গ. চাঁদ থেকে ঘ. বিদ্যুত্ থেকে
২৪। মানুষ কোন ধরনের প্রাণী?
ক. স্বার্থপর খ. বুদ্ধিমান
গ. বুদ্ধিহীন ঘ. অবিবেচক
২৫। শিল্প বিপ্লবোত্তর যুগে সমাজে নানান বৈজ্ঞানিক যন্ত্রপাতির উদ্ভাবন এবং ব্যবহারের কারণে প্রাকৃতিক ভারসাম্য—
i. স্থিতিশীল থাকছে
ii. বিনষ্ট হচ্ছে iii. অস্থিতিশীল হচ্ছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬। মানুষ কী দিয়ে মাটি খুঁড়ে বীজ বুনে চাষাবাদ করত?
ক. কোদাল খ. লাঙল
গ. ফলা ঘ. পাথরের হাতিয়ার
২৭। কালে কালে জ্ঞানবিজ্ঞানের উন্নতির ফলে পুরোনো সমাজ দ্রুত পরিবর্তিত হয়ে গঠিত হয়েছে—
ক. আদিম সমাজ
খ. আধুনিক সমাজ
গ. কৃষিভিত্তিক সমাজ
ঘ. শিল্পভিত্তিক সমাজ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-১
১৪. গ ১৫. খ ১৬. খ ১৭. গ ১৮. খ ১৯. খ ২০. ক ২১. ক ২২. গ ২৩. খ ২৪. খ ২৫. গ ২৬. ঘ ২৭. খ।
সহকারী শিক্ষক