বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১
২৮। মানবসমাজের মৌলিক বৈশিষ্ট্য কী?
ক. পরিবর্তনশীলতা
খ. সহমর্মিতা গ. সহযোগিতা
ঘ. প্রতিযোগিতা
২৯। কোনটি ব্যবহারে কৃষিভিত্তিক সমাজে খাদ্যের উত্পাদন বৃদ্ধি পায়?
ক. লাঙল খ. হালের বলদ
গ. পাথরের হাতিয়ার ঘ. কোদাল
৩০। জ্ঞান-বিজ্ঞানের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায় কোন সমাজে?
ক. শিল্পভিত্তিক সমাজ
খ. কৃষিভিত্তিক সমাজ
গ. পশু পালনকারী সমাজ
ঘ. যান্ত্রিক সমাজ
৩১। কৃষিভিত্তিক সমাজে কীভাবে জমি চাষ করা হতো
ক. লাঙল দিয়ে খ. ট্রাক্টর দিয়ে
গ. বাষ্পীয় ইঞ্জিন দিয়ে
ঘ. বৈদ্যুতিক ইঞ্জিন দিয়ে
৩২। লাঙলে কিসের ফলা যুক্ত হওয়ার ফলে উন্নত চাষ শুরু হয়?
ক. ধাতুর খ. পাথরের
গ. লোহার ঘ. কাঠের
৩৩। কৃষি বিপ্লব অষ্টাদশ শতাব্দীর কোন বিপ্লবকে ত্বরান্বিত করেছে?
ক. ফরাসি বিপ্লবকে
খ. শিল্প বিপ্লবকে গ. রুশ বিপ্লবকে
ঘ. বৈজ্ঞানিক বিপ্লবকে
৩৪। বাষ্পীয় ইঞ্জিনের ধারণাকে কাজে লাগিয়ে বিজ্ঞানীরা পর্যায়ক্রমে আবিষ্কার করেন—
i. স্পিনিং মেশিন ii. যান্ত্রিক তাঁত
iii. রেলের ইঞ্জিন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. iii গ. ii ঘ. i, ii ও iii
# অনুচ্ছেদটি পড়ে ৩৫ ও ৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
দীপু একজন আধুনিক যুবক। জীবন চলার একমুহূর্তও তার কম্পিউটার ও স্মার্টফোন ছাড়া চলে না। সে তার গ্রামের বাড়িতে সৌরশক্তি দ্বারা বিদ্যুত্ উত্পন্ন করে ব্যবহার করে।
৩৫। দীপুর কর্মকাণ্ডে কোন সমাজের বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
ক. শিল্পভিত্তিক সমাজের
খ. উদ্যানভিত্তিক সমাজের
গ. শিল্প-পরবর্তী সমাজের
ঘ. কৃষিভিত্তিক সমাজের
৩৬। ওই সমাজব্যবস্থার বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে—
i. বিমানের উদ্ভাবন ও ব্যবহার
ii. টেলিভিশনের আবিষ্কার ও ব্যবহার iii. বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কার ও ব্যবহার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. iii ঘ. ii ও iii
৩৭। মানবসভ্যতায় বিয়ের প্রথা শুরু হয়—
ক. শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজে খ. কৃষিভিত্তিক সমাজে
গ. শিল্পভিত্তিক সমাজে
ঘ. উদ্যান-কৃষিভিত্তিক সমাজে
৩৮। শিল্প বিপ্লব-পরবর্তী সমাজে শক্তির প্রধান উত্স—
i. স্বয়ংক্রিয় যন্ত্র ii. কম্পিউটার
iii. আণবিক শক্তি ও সৌরশক্তি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii.
সঠিক উত্তরটি মিলিয়ে নাও

অধ্যায়-১
২৮. ক ২৯. ঘ ৩০. ক ৩১. ক ৩২. খ ৩৩. খ ৩৪. ঘ ৩৫. গ ৩৬. ক ৩৭. খ ৩৮. ঘ।
সহকারী শিক্ষক