বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৪ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৪
৩১। আন্টাঘর নামের সঙ্গে জড়িয়ে আছে—
ক. বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ইতিহাস
খ. পাকিস্তানের স্বাধীনতাযুদ্ধের ইতিহাস
গ. ভারতের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস
ঘ. ভারতের ষড়যন্ত্রের ইতিহাস
৩২। সিপাহী বিদ্রোহ হয় কত সালে?
ক. ১৭৫৭ খ. ১৭৫৮
গ. ১৯৪৭ ঘ. ১৮৫৭
৩৩। রাণী ভিক্টোরিয়া কে ছিলেন?
ক. ইংল্যান্ডের রাণী খ. ভারতের রাণী গ. জাপানের রাণী ঘ. চীনের রাণী
৩৪। সিপাহী বিদ্রোহ বলতে বোঝায়—
ক. ইংরেজদের সঙ্গে এদেশীয় সেনাদের বিদ্রোহ
খ. ইংরেজদের সঙ্গে চীনের সেনাদের বিদ্রোহ
গ. ইংরেজদের সঙ্গে ফরাসিদের বিদ্রোহ
ঘ. ইংরেজদের সঙ্গে তুর্কিদের বিদ্রোহ
৩৫। আন্টাঘর ময়দানে এদেশীয় সেনাদের নির্মম হত্যাকাণ্ডের কত বছর পর এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়?
ক. ৩০০ বছর খ. ২০০ বছর
গ. ১০০ বছর ঘ. ৫০ বছর
৩৬। স্বাধীনতার জন্য প্রাণদানকারী সেনাদের স্মৃতি রক্ষার্থে আন্টাঘর ময়দানে কত সালে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়?
ক. ১৮৫৭ ঘ. ১৭৫৮
গ. ১৭৫৭ ঘ. ১৯৫৭
৩৭। পানামনগরের ব্রিটিশ আমলে নির্মিত ভবনগুলোয় অনুসরণ করা হয়েছে—
i. ইউরোপীয় স্থাপত্যরীতি
ii. মোগল স্থাপত্যরীতি
iii. সেন স্থাপত্যরীতি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. iii গ. ii ঘ. i ও ii
৩৮। পানামনগর এলাকাটি কোথায় অবস্থিত?
ক. গাজীপুরে খ. ভাওয়ালে
গ. মধুপুরে ঘ. সোনারগাঁয়ে
৩৯। সোনারগাঁয়ের পানামনগরে পথের দক্ষিণ পাশে কতটি ইমারত এখনো টিকে আছে?
ক. ২২টি খ. ২১টি গ. ২০টি ঘ. ১৯টি
৪০। সোনারগাঁয়ের পানামনগরে পথের উত্তর পাশে কতটি ইমারত এখনো টিকে আছে?
ক. ৩১টি খ. ৩০টি গ. ২৭টি ঘ. ২১টি
৪১। পানামনগরের অধিবাসীরা এর চারদিকে পরিখা খনন করেছিল কেন?
ক. এলাকার নিরাপত্তার জন্য
খ. শত্রুর মোকাবিলা করার জন্য
গ. মাছ চাষের জন্য
ঘ. পানি সরবরাহের জন্য
৪২। সুলতানি আমলের পরবর্তী মোগল আমলে সোনারগাঁয়ের গুরুত্ব কমে যায় কেন?
ক. ঢাকা রাজধানী হওয়ায়
খ. ধনী লোকদের বসবাস কমে যাওয়ায়
গ. এখানে প্রাকৃতিক দুর্যোগ বেশি হওয়ায়
ঘ. এক প্রান্তে অবস্থিত হওয়ায়
৪৩। সরদারবাড়ি নির্মিত হয় কত সালে?
ক. ১৯০০ সালে খ. ১৯০১ সালে
গ. ১৯০২ সালে ঘ. ১৯০৩ সালে।
৪৪। সরদারবাড়ির কক্ষ সংখ্যা কত?
ক. ৯০টি খ. ৮০টি গ. ৭৫টি ঘ. ৭০টি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৪
৩১. গ ৩২. ঘ ৩৩. ক ৩৪. ক ৩৫. গ ৩৬. ঘ ৩৭. ক ৩৮. ঘ ৩৯. খ ৪০. ক ৪১. ক ৪২. ক ৪৩. খ ৪৪. ঘ।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা
উচ্চবিদ্যালয়, পিরোজপুর