বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৪ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৪
৪৫। বড় সরদারবাড়ি কয়তলা বিশিষ্ট?
ক. দুইতলা খ. তিনতলা
গ. চারতলা ঘ. পাঁচতলা
৪৬। ময়মনসিংহ শহরে জাদুঘর প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৭১ সালে খ. ১৯৭০ সালে
গ. ১৯৬৯ সালে ঘ. ১৯৬৮ সালে
৪৭। তাজহাট জমিদারদের প্রাসাদে রয়েছে—
ক. একটি সংগ্রহশালা
খ. একটি খেলার মাঠ
গ. একটি বড়ো সোনার পুতুল
ঘ. একটি পুকুর
৪৮। বাংলাদেশ সরকারের কোন বিভাগ ময়মনসিংহ জাদুঘরটি পরিচালনা করে?
ক. আইন বিভাগ
খ. স্থানীয় সরকার বিভাগ
গ. বন বিভাগ ঘ. প্রত্নতত্ত্ব বিভাগ
৪৯। কুষ্টিয়ার শিলাইদহে কবিগুরু রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে সংরক্ষিত আছে—
i. দলিলপত্র
ii. আরবি ভাষায় লেখা পাণ্ডুলিপি
iii. রবীন্দ্রনাথের স্মৃতি জড়ানো নানা জিনিস
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. iii
৫০। বলধার জমিদার কে ছিলেন?
ক. নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী
খ. নরেন্দ্র দাস চৌধুরী
গ. গৌর রায় চৌধুরী
ঘ. গৌরাঙ্গ দাস
৫১। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিয়াদের কোন মসজিদটি ইংরেজ আমলে নতুন করে নির্মিত হয়?
ক. সিতারা বেগম মসজিদ
খ. কলুটোলা জামে মসজিদ
গ. বেচারাম দেউড়ি মসজিদ
ঘ. ইমাম বাড়া মসজিদ
৫২। নিচের ঢাকা শহরের বিখ্যাত কোন মন্দিরটি ঔপনিবেশিক যুগের আগে তৈরি?
ক. রমনা কালীমন্দির খ. শিবমন্দির
গ. ইস্কন মন্দির
ঘ. লালবাগ কালীমন্দির
৫৩। কোন মন্দিরটি ঔপনিবেশিক আমলে আবার নতুন করে নির্মিত হয়?
ক. ঢাকেশ্বরীর কালীমন্দির
খ. রমনা কালীমন্দির
গ. শিবমন্দির ঘ. ইস্কন মন্দির
৪৪। ঢাকা শহরে বেশ কয়েকটি গির্জা নির্মিত হয় কোন শতকে?
ক. ১৪-১৫ শতকে
খ. ১৫-১৬ শতকে
গ. ১৭-১৮ শতকে
ঘ. ১৮-১৯ শতকে
৫৫। ‘হরনাথ ঘোষ রোড’ মসজিদটি পুরান ঢাকার কোথায় অবস্থিত?
ক. সূত্রাপুরে খ. লালবাগে
গ. লক্ষ্মীবাজারে ঘ. আমিনবাজারে
৫৬। ঢাকার সবচেয়ে পুরোনো গির্জা কোনটি?
ক. আর্মেনিয়ান চার্চ খ. হলিক্রস চার্চ
গ. সেন্ট টমাস অ্যাংলিকান চার্চ
ঘ. যোসেফ চার্চ
৫৭। আর্মেনিয়ান চার্চ কোথায় অবস্থিত?
ক. সূত্রাপুরে খ. লালবাগে
গ. আরমানিটোলায় ঘ. লক্ষ্মীবাজারে
৫৮। আর্মেনিয়াম চার্চ তৈরি হয় কত সালে?
ক. ১৭৮০ সালে খ. ১৭৮১ সালে
গ. ১৭৮২ সালে ঘ. ১৭৮৩ সালে।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৪
৪৫. ক ৪৬. গ ৪৭. ক ৪৮. ঘ ৪৯. ঘ ৫০. ক ৫১. ঘ ৫২. ক ৫৩. খ ৫৪. ঘ ৫৫. খ ৫৬. ক ৫৭. গ ৫৮. খ।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা
উচ্চবিদ্যালয়, পিরোজপুর