বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৮ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। কোনটি সমাজের প্রতি আমাদের দায়িত্বের অবহেলা?
ক. নিয়ম মানা খ. সম্পদ সংরক্ষণ
গ. সহযোগিতা করা
ঘ. অন্যের ক্ষতি করা
উত্তর: ঘ. অন্যের ক্ষতি করা
২। আমাদের দেশে কত বছর বয়সে নাগরিক ভোট দিতে পারে?
ক. ১৮ খ. ২০ গ. ২২ ঘ. ২০
উত্তর: ক. ১৮
৩। দেশে সুশাসন প্রতিষ্ঠায় কী ধরনের লোককে ভোট দেওয়া উচিত?
ক. সত্ ও যোগ্য ব্যক্তি
খ. ধনী ও নামকরা ব্যক্তি
গ. নিজ দলের লোক
ঘ. প্রভাবশালী ব্যক্তি
উত্তর: ক. সত্ ও যোগ্য ব্যক্তি
৪। রাস্তায় চলার সময় আমাদের কী করা উচিত নয়?
ক. জেব্রাক্রসিং ব্যবহার
খ. ওভারব্রিজ ব্যবহার
গ. ফুটপাথ ব্যবহার
ঘ. রাস্তার মাঝ দিয়ে হাঁটা
উত্তর: ঘ. রাস্তার মাঝ দিয়ে হাঁটা
৫। দেশের উন্নয়নে কী ধরনের নাগরিক প্রয়োজন?
ক. শিক্ষিত খ. নিরক্ষর
গ. ব্যবসায়ী ঘ. রাজনৈতিক নেতা
উত্তর: ক. শিক্ষিত
৬। অধিকারের সঙ্গে কীসের নিবিড় সম্পর্ক রয়েছে?
ক. ব্যবহারের খ. কর্তব্যের
গ. স্বার্থের ঘ. সম্পত্তির
উত্তর: খ. কর্তব্যের
৭। দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য কী চালু রয়েছে?
ক. আইনকানুন খ. পরিকল্পনা
গ. নীতি ঘ. সমাজসেবা
উত্তর: ক. আইনকানুন
৮। শিক্ষাক্ষেত্রে আমরা কীভাবে দায়িত্ব পালন করব?
ক. বিদ্যালয়ের বেতন পরিশোধ করে
খ. খেলাধুলার সময়ে লেখাপড়া করে
গ. মা-বাবার কথা মেনে চলে
ঘ. মনোযোগের সঙ্গে লেখাপড়া করে
উত্তর: ঘ. মনোযোগের সঙ্গে লেখাপড়া করে
৯। দেশের উন্নতির জন্য কোন ধরনের নাগরিক অত্যন্ত প্রয়োজন?
ক. অশিক্ষিত খ. শিক্ষিত
গ. সাহসী ঘ. স্বাস্থ্যবান
উত্তর: খ. শিক্ষিত
১০. সরকারের আয়ের অন্যতম উত্স কী?
ক. কর খ. ব্যাংক লোন
গ. জনগণের চাঁদা ঘ. বৈদেশিক ঋণ
উত্তর: ক. কর।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা