বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৫ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৫
১৪। কোনটি পরস্পরের সঙ্গে মিলিত হওয়ার অপূর্ব সুযোগ তৈরি করে দেয়?
ক. রেডিও খ. শিক্ষাপ্রতিষ্ঠান
গ. টেলিভিশন ঘ. চলচ্চিত্র
১৫। মানুষকে সচেতন ও সংগঠিত করার কাজটি করে থাকে—
ক. শিক্ষাপ্রতিষ্ঠান খ. স্থানীয় সমাজ
গ. রাজনৈতিক প্রতিষ্ঠান
ঘ. সংবাদপত্র
১৬। সমাজিকীকরণের গুরুত্বপূর্ণ বাহন হলো—
ক. শিশুরা খ. সমবয়সী সাথি
গ. পিতা-মাতা ঘ. ভাইবোন
১৭। গণমাধ্যম বলতে কী বোঝায়?
ক. সংবাদ, মতামত ও বিনোদন পরিবেশনের নাম
খ. শুধু বিনোদন পরিবেশনের নাম
গ. শুধু সংবাদ পরিবেশনের নাম
ঘ. শুধু মতামত পরিবেশনের নাম
১৮। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কী বোঝায়?
ক. তথ্য সংরক্ষণ ও ব্যবহার করার প্রযুক্তি
খ. শুধু তথ্য সংরক্ষণ করার প্রযুক্তি
গ. শুধু তথ্য ব্যবহার করার প্রযুক্তি
ঘ. বৈজ্ঞানিক আবিষ্কারের প্রযুক্তি
১৯। দেশ ও বিদেশের মানুষের মাঝে সম্পর্ক আর সংযোগ সৃষ্টির অন্যতম বাহন কোনটি?
ক. শুধু গণমাধ্যম খ. প্রিন্টিং মিডিয়া
গ. গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তি
ঘ. শুধু তথ্যপ্রযুক্তি
২০। আমাদের মতো উন্নয়নশীল দেশে কোনটি জনশিক্ষার একটি প্রধান মাধ্যম?
ক. বেতার খ. টেলিভিশন
গ. ইনটারনেট ঘ. সংবাদপত্র
২১। কোনটির মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধি পায় ও মানুষের মাঝে সংস্কৃতিবোধ সৃষ্টি হয়?
ক. সংবাদপত্র খ. বেতার
গ. টেলিভিশন ঘ. চলচ্চিত্র
২২। বর্তমান সময়ে সারা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় মাধ্যম কোনটি?
ক. ইন্টারনেট খ. সংবাদপত্র
গ. টেলিভিশন ঘ. রেডিও
২৩। নিচের কোনটির মাধ্যমে আমরা জাতীয় ও আন্তর্জাতিক খবরাখবর ঘরে বসেই দেখতে পাই?
ক. ইন্টারনেট খ. সংবাদপত্র
গ. টেলিভিশন ঘ. রেডিও
২৪। কাদের ওপর টেলিভিশনের প্রভাব খুব বেশি?
ক. পুরুষদের খ. শিশু-কিশোরদের
গ. নারীদের ঘ. তরুণদের
২৫। টেলিভিশন ছাত্রছাত্রীদের জন্য ক্ষতির কারণ কেন?
ক. রাত জেগে অনুষ্ঠান দেখে বলে
খ. টেলিভিশন সস্তা বিনোদনমূলক মাধ্যম বলে
গ. টেলিভিশনে শিক্ষামূলক প্রচার নেই বলে
ঘ. টেলিভিশন শুধু নগ্ন প্রোগ্রামের সয়লাব বলে।
২৬। ইলেকট্রনিক কমার্সকে সংক্ষেপে কী বলা হয়?
ক. ই-মেইল খ. টুইটার
গ. ইন্টারনেট ঘ. ই-কমার্স।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৪
১৪. খ ১৫. গ ১৬. খ ১৭. ক ১৮. ক ১৯. গ ২০. ঘ ২১. খ ২২. গ ২৩. গ ২৪. খ ২৫. ক ২৬. ঘ।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা
উচ্চবিদ্যালয়, পিরোজপুর