বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৮ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৮
১১। রাষ্ট্র পরিচালনায় অর্থ কীভাবে সংগ্রহ করা হয়?
ক. ব্যবসায়ীদের দেওয়া কর থেকে
খ. চাকরিজীবীদের দেওয়া কর থেকে
গ. নাগরিকদের দেওয়া কর থেকে
ঘ. কৃষকদের দেওয়া কর থেকে
উত্তর: গ. নাগরিকদের দেওয়া কর থেকে
১২। কোন বিষয়কে আমরা সব কিছুর ঊর্ধ্বে গুরুত্ব দেব?
ক. দলের স্বার্থ খ. ব্যক্তির স্বার্থ
গ. পরিবারের স্বার্থ ঘ. দেশের স্বার্থ
উত্তর: ঘ. দেশের স্বার্থকে
১৩। নাগরিকগণ কীভাবে রাষ্ট্রের শাসনকাজে অংশগ্রহণ করে?
ক. ভোটদানের মাধ্যমে
খ. কর প্রদানের মাধ্যমে
গ. লেখাপড়ার মাধ্যমে
ঘ. ব্যবসার মাধ্যমে
উত্তর: ক. ভোটদানের মাধ্যমে
১৪। মনিরের বয়স ১৮ বছর। সে কীভাবে রাষ্ট্রের শাসনকাজে অংশ নিতে পারে?
ক. রাষ্ট্রের আইন মেনে চলা
খ. নিয়মিত কর প্রদান করে
গ. রাষ্ট্রের প্রতি অনুগত থেকে
ঘ. ভোট দেওয়ার মাধ্যমে
উত্তর: ঘ. ভোট দেওয়ার মাধ্যমে
১৫। আমরা কোন স্থান দিয়ে হাঁটব?
ক. জেব্রাক্রসিং খ. রাস্তার মাঝখান
গ. ফুটপাত ঘ. গাড়ির সামনে
উত্তর: গ. ফুটপাত
১৬। তুমি বাজার থেকে বাসায় ফিরছ। এ ক্ষেত্রে কোন কাজটি করলে তুমি দুর্ঘটনায় পড়বে?
ক. ট্রাফিক আইন মেনে চললে
খ. জেব্রাক্রসিং ব্যবহার করলে
গ. ওভারব্রিজ ব্যবহার করলে
ঘ. অসাবধানে পথ চললে
উত্তর: ঘ. অসাবধানে পথ চললে
১৭। নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের কী রয়েছে?
ক. আশা ও আকাঙ্ক্ষা
খ. বিশ্বাস ও বাসনা
গ. হতাশা ও ক্ষোভ
ঘ. দায়িত্ব ও কর্তব্য
উত্তর: ঘ. দায়িত্ব ও কর্তব্য
১৮। তুমি তোমাদের সমাজের অসুবিধাগ্রস্ত মানুষের প্রতি কী ধরনের আচরণ করবে?
ক. অসহযোগিতামূলক খ. অসহিষ্ণু
গ. কষ্টদায়ক ঘ. সহযোগিতামূলক
উত্তর: ঘ. সহযোগিতামূলক
১৯। আমরা নিয়মিত কী প্রদান করব?
ক. কর খ. চাঁদা গ. অনুদান ঘ. ভোট
উত্তর: ক. কর।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা