বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৫ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৫
২৭। কোন ধরনের চলচ্চিত্র সমাজের মানুষের মূল্যবোধ ও রুচির অবনতি ঘটায়?
ক. অশ্লীল ও কুরুচিপূর্ণ
খ. শিক্ষামূলক
গ. জনসচেতনতামূলক
ঘ. রুচিশীল
২৮। কোন ফোনের মাধ্যমে দেশে-বিদেশে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের সঙ্গে স্বল্প খরচে কথা বলা যায়?
ক. ইন্টারনেট ফোন
খ. টিএন্ডটি ফোন
গ. মোবাইল ফোন ঘ. টেলিফোন
২৯। কম মূল্য ও দ্রুততম সময়ের মধ্যে তথ্য পাঠানো সম্ভব কোনটির মাধ্যমে?
ক. ফ্যাক্স খ. ই-কমার্স
গ. ই-মেইল ঘ. ফোন
৩০। ইলেকট্রনিক কমার্স কী?
ক. অনলাইনে ক্রেতা-বিক্রেতার মধ্যে পণ্য লেনদেনমাধ্যম
খ. অনলাইনে তথ্য আদান-প্রদানের মাধ্যম
গ. অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যম
ঘ. অনলাইনে বহির্বিশ্বের সঙ্গে শুধুু রাজনৈতিক যোগাযোগের একটি মাধ্যম
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও ।
অহনা খুব ভালো ছাত্রী। ক্লাসে সে বরাবরই প্রথম। নম্র-ভদ্র। পাশাপাশি সে একটি সাংস্কৃতিক সংঘের সদস্য। এ সংগঠনের সদস্য হওয়ার পরে তার ভেতর অনেক পরিবর্তন এসেছে।
৩১। অহনার সাংস্কৃতিক সংঘের সদস্য হওয়ার মাধ্যমে তার মাঝে কী জেগে উঠেছে?
ক. অহংকারবোধ খ. প্রতিহিংসা
গ. বুদ্ধিবৃত্তি ঘ. দানশীলতা
৩২। অহনা সাংস্কৃতিক সংঘের সদস্য হওয়ার ফলে—
ক. স্থানীয় সমাজের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবে না
খ. তার অযথা সময় নষ্ট হবে ও আর্থিক ক্ষতি হবে
গ. তার লেখাপড়ার ক্ষতি হবে ও মানসিক নানা সমস্যা হবে
ঘ. স্থানীয় সমাজের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে
৩৩। বিনোদন, সংবাদ ও ধ্যানধারণা কোনটির মাধ্যমে পরিবেশন করা হয়?
i. সংবাদপত্র ii. বেতার
iii. টেলিভিশন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
৩৪। স্থানীয় সমাজের উপাদান হলো—
i. খেলাধুলার ক্লাব
ii. বিজ্ঞান ক্লাব
iii. সাহিত্য সমিতি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i, ii ও iii ঘ. iii
৩৫। ফেসবুক ও টুইটার হলো—
ক. রাজনৈতিক যোগাযোগের মাধ্যম
খ. ধর্মীয় যোগাযোগের মাধ্যম
গ. সামাজিক যোগাযোগের মাধ্যম
ঘ. অর্থনৈতিক যোগাযোগের মাধ্যম।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৪
২৭. ক ২৮. ক ২৯. গ ৩০. ক ৩১. গ ৩২. ঘ ৩৩. ঘ ৩৪. গ ৩৫. গ।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা
উচ্চবিদ্যালয়, পিরোজপুর