বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৮ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৮
২০। রাষ্ট্রের নাগরিক হিসেবে তোমার অন্যতম প্রধান কর্তব্য কী হবে?
ক. ভোটদান খ. আইন মেনে চলা
গ. কর প্রদান করা
ঘ. রাষ্ট্রের প্রতি অনুগত থাকা
উত্তর:ঘ. রাষ্ট্রের প্রতি অনুগত থাকা
২১। নাগরিক হিসেবে তুমি তোমার এলাকার সুশাসন প্রতিষ্ঠা করতে চাও। এ ক্ষেত্রে তোমাকে কী করতে হবে?
ক. নিয়মিত কর দেবে খ. আইন মেনে চলবে
গ. রাষ্ট্রীয় কাজে সহায়তা দেবে
ঘ. সত্ ব্যক্তিকে ভোট দেবে
উত্তর: ঘ. সত্ ব্যক্তিকে ভোট দেবে
২২। তুমি দেশসেবার জন্য তোমাকে প্রস্তুত করতে চাও। সে ক্ষেত্রে তোমাকে কীভাবে প্রস্তুত করবে?
ক. অর্থ উপার্জন করব
খ. অন্যকে সাহায্য করব
গ. পিতা-মাতাকে কাজে সাহায্য করব
ঘ. বিদ্যালয়ে ভালোভাবে লেখাপড়া করব
উত্তর: ঘ. বিদ্যালয়ে ভালোভাবে লেখাপড়া করব
২৩। কীসের জন্য দেশে শিক্ষিত নাগরিকের প্রয়োজন?
ক. যুদ্ধ খ. উন্নতি গ. ব্যবসা ঘ. ধর্ম
উত্তর: খ. উন্নতি
২৪। সুশাসন প্রতিষ্ঠা করতে সত্ ও যোগ্য ব্যক্তিকে কী দেবে?
ক. অর্থ খ. চাঁদা গ. অনুদান ঘ. ভোট
উত্তর: ঘ. ভোট
২৫। রাষ্ট্র পরিচালনার জন্য কীসের প্রয়োজন?
ক. অর্থের খ. রাজনীতির
গ. সমাজনীতির ঘ. সংস্কৃতির
উত্তর: ক. অর্থের
২৬। রাস্তায় চলার সময় কী মেনে চলতে হবে?
ক. সামাজিক আইন
খ. রাষ্ট্রীয় নিয়ম
গ. ট্রাফিক আইন
ঘ. পারিবারিক আইন
উত্তর: গ. ট্রাফিক আইন
২৭। কী অমান্য করলে শাস্তি ভোগ করতে হয়?
ক. আইন খ. দায়িত্ব
গ. কর্তব্য ঘ. অধিকার
উত্তর: ক. আইন
২৮। নিয়মিত কর দেওয়া নাগরিকের জন্য কী?
ক. উত্তম আচরণের বহিঃপ্রকাশ
খ. অধিকার
গ. কর্তব্য ঘ. উত্তম কাজ
উত্তর: গ. কর্তব্য।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা