বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৩
১৪। সিন্ধু নদের শাখা নদীর নাম কী?
ক. রাভী খ. নিরা গ. নীলা ঘ. বেথুন
১৫. পুণ্ড্রবর্ধনের রাজধানীর নাম ছিল—
ক. পুণ্ড্র খ. পুণ্ড্রনগর
গ. মহাস্থানগড় ঘ. বটেশ্বর
১৬. মহাস্থানগড় বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
ক. কুমিল্লা খ. বগুড়া
গ. নরসিংদী ঘ. নওগাঁ
১৭. মহাস্থানগড়ে কোন যুগের নিদর্শন পাওয়া যায়?
ক. মৌর্য যুগের খ. লৌহ যুগের
গ. ব্রোঞ্জ যুগের ঘ. তাম্র যুগের
18. মহাস্থানগড়ের নিদর্শনসমূহ প্রত্নতত্ত্ববিদেরা কীভাবে আবিষ্কার করেন?
ক. জলসেচের মাধ্যমে
খ. বালি খনন করে
গ. মাটি খনন করে ঘ. পাথর কেটে
১৯. মহাস্থানগড়ের প্রাচীন নাম কী ছিল?
ক. পুণ্ড্রবর্ধন খ. ময়নামতি
গ. রায় ঘ. তাম্রলিপ্তি
২০. কীসের সুবিধা নিয়ে মহাস্থানগড় নগর সভ্যতা গড়ে উঠেছিল?
ক. বাণিজ্যের খ. কৃষির
গ. নদীর ঘ. অস্ত্রের
২১. একটি সভ্যতা পাকিস্তানে আবিষ্কৃত হয়েছে, যেখানে এক বিশাল গোসলখানার নিদর্শন পাওয়া গেছে। এটি প্রযোজ্য-
i. মহেঞ্জোদারোর ক্ষেত্রে ii. হরপ্পার ক্ষেত্রে iii. উয়ারি-বটেশ্বরের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও ii
২২. পাল যুগের কৃতী মানুষের আদর্শ কে ছিলেন?
ক. রাজা গোপাল খ. রাজা ধর্মপাল
গ. রাজা দেবপাল ঘ. অতীশ দীপঙ্কর
২৩. পাল শাসনের অযোগ্য রাজা কে ছিলেন?
ক. গোপাল খ. দেবপাল
গ. দ্বিতীয় মহীপাল ঘ. ধর্মপাল
২৪. কোন বংশের রাজারা বাংলায় প্রথম বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন?
ক. মৌর্য খ. গুপ্ত গ. পাল ঘ. সেন
২৫. ‘শিক্ষা ও সংস্কৃতি চর্চায় প্রায় সব পাল রাজার বেশ ঝোঁক ছিল।’- কথাটির সত্যতা কী?
ক. সোমপুর নগরের উত্থান
খ. নালন্দা বিশ্ববিদ্যালয়ের অবস্থান
গ. বৌদ্ধধর্মের বিকাশ
ঘ. জৈনধর্মের উত্থান
২৬. সেন রাজারা কোন ধর্মের অনুসারী ছিলেন? ক. বৌদ্ধ খ. খ্রিষ্টান
গ. হিন্দু ঘ. মুসলমান।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৩
১৪. ক ১৫. খ ১৬. খ ১৭. ক ১৮. গ ১৯. ক ২০. গ ২১. ক ২২. ঘ ২৩. গ ২৪. গ ২৫. খ ২৬. গ।
সহকারী শিক্ষক