
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৮ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৮
২৯। রাস্তায় চলার সময় একজন অপরিচিত ব্যক্তি একখানা চকলেট দিয়ে তোমার সঙ্গে খাতির জমাতে চাইল। তুমি কী করবে?
ক. আমি চকলেটটি নেব
খ. আমি চকলেটটি নেব না
গ. চকলেটটি নিয়ে পরে ফেলে দেব
ঘ. আমি চকলেটটি নেব ও পরে খাব
উত্তর: গ. চকলেটটি নিয়ে পরে ফেলে দেব।
৩০। তুমি বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে দেখলে তোমার বিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে রাস্তায় ছেলেরা নির্যাতন করছে। তুমি কী করবে?
ক. সরাসরি প্রতিবাদ করব
খ. বিষয়টি থানায় জানাব
গ. অন্য রাস্তা দিয়ে বাড়ি চলে যাব
ঘ. নির্যাতন বন্ধের জন্য বয়স্ক মানুষের সহায়তা নেব
উত্তর : ঘ. নির্যাতন বন্ধের জন্য বয়স্ক মানুষের সহায়তা নেব
৩১। সন্তানদের শিক্ষিত করে গড়ে তোলা কার দায়িত্ব?
ক. প্রতিবেশীর খ. আত্মীয়র
গ. মা-বাবার ঘ. রাজনৈতিক দলের
উত্তর: গ. মা-বাবার
৩২। কীসের মাধ্যমে জনগণ রাষ্ট্রের শাসনকাজে অংশগ্রহণ করে?
ক. ক্ষমতার খ. সম্পদের
গ. প্রভাব ও প্রতিপত্তির ঘ. ভোটের
উত্তর: ঘ. ভোটের
৩৩। আমরা কী দিয়ে রাস্তা পার হব?
ক. রাস্তার পাশ খ. রাস্তার মাঝখান
গ. ফ্লাইওভার ঘ. ওভারব্রিজ
উত্তর: ঘ. ওভারব্রিজ
৩৪। দুই পাশে দেখে আমরা কোনটি দিয়ে রাস্তা পার হব?
ক. জেব্রাক্রসিং খ. রাস্তার মাঝখান
গ. রাস্তার সাইড ঘ. সমান রাস্তা
উত্তর: ক. জেব্রাক্রসিং
৩৫। বাড়িতে কীসের একটি বাক্স রাখতে হবে?
ক. বস্ত্রের খ. খাদ্যের
গ. টাকার ঘ. প্রাথমিক চিকিত্সার
উত্তর: ঘ. প্রাথমিক চিকিত্সার
৩৬। সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখার দায়িত্ব কার?
ক. ছাত্রদের খ. শিক্ষকদের
গ. সমাজপতিদের ঘ. আমাদের সবার
উত্তর: ঘ. আমাদের সবার
৩৭। নাগরিক হিসেবে আমাদের অন্যতম প্রধান কর্তব্য কোনটি?
ক. ভোটদান খ. নিয়মিত কর প্রদান
গ. আইন মেনে চলা
ঘ. রাষ্ট্রের প্রতি অনুগত থাকা
উত্তর: ঘ. রাষ্ট্রের প্রতি অনুগত থাকা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা