বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৩
২৭। সেনরা নিজ ধর্মের মানুষদের কয়টি বর্ণে ভাগ করেছিলেন?
ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি
২৮। কে বাংলার রাজা ছিলেন?
ক. বিজয় সেন খ. রাম সেন
গ. সমর সেন ঘ. সঞ্জয় সেন
২৯। বাংলায় বর্ণবাদের সূচনা হয় কোন রাজবংশের শাসনামলে?
ক. সেন খ. পাল গ. মৌর্য ঘ. গুপ্ত
৩০। প্রাচীনকালে দেশের চাহিদা মিটিয়েও বিদেশে রপ্তানি করা হতো কোনটি?
ক. ধান খ. আখ গ. বস্ত্র ঘ. পাট
৩১। প্রাচীনকালে বহির্বিশ্বের সঙ্গে বাংলার ব্যবসা-বাণিজ্য পরিচালিত হতো কোন পথে?
ক. আকাশপথে খ. স্থলপথে
গ. সমুদ্রপথে ঘ. রেলপথে
৩২। ‘এক বৃন্তে দুটি ফুল হিন্দু-মুসলমান/মুসলিম তার নয়নের মণি, হিন্দু তার প্রাণ’—কথাটি কে বলেছেন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম গ. চণ্ডীদাস
ঘ. ফকির লালন শাহ
৩৩। আর্যদের আগমনের পর বাংলায় কোন ধর্ম পরিচিতি পায়?
ক. ব্রাহ্মণ্য ধর্ম খ. ইসলামধর্ম
গ. বৌদ্ধধর্ম ঘ. হিন্দুধর্ম
৩৪। প্রাচীন বাংলার মানুষ কীরূপ জীবন যাপন করত?
ক. কৃত্রিম খ. উদার
গ. খোলামেলা ঘ. সহজ-সরল
৩৫। ‘রামচরিত’ বইটির লেখক কে ছিলেন?
ক. চণ্ডীদাস খ. সন্ধ্যাকর নন্দী
গ. শ্রীধর দাস ঘ. বল্লাল সেন
৩৬। সাধারণ মানুষের পেশা ছিল মূলত কয়টি?
ক. ২টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৩টি
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বাংলায় সেন শাসনের অবসানে মুসলমানদের আগমন বিষয়ে আলোচনাকালে সানিয়া তার ছোট বোন সাদিয়াকে বলল, ‘বাংলায় সেন বংশের শাসন খুব গুরুত্বপূর্ণ। হেমন্ত সেন ছিলেন এর প্রতিষ্ঠাতা। একজন তুর্কি সেনাপতির আক্রমণে সেন রাজত্বের অবসান ঘটে ১২০৩ সালে।’
৩৭। সানিয়ার আলোচিত হিন্দু শাসকদের আদি নিবাস কোথায়?
ক. উত্তর ভারতে
খ. দক্ষিণ ভারতের কর্নাটে
গ. সিন্ধু নদের তীরে
ঘ. অজয় নদীর তীরে
৩৮। সাদিয়া যে হিন্দু শাসনামল সম্পর্কে জানতে পারে সে ক্ষেত্রে প্রযোজ্য—
i. সেনরাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল পালদের আগে ii. তাদের সময় আর্থ-সামাজিক ক্ষেত্রে দুর্দশা নেমে আসে
iii. এ সময় বৌদ্ধরা নির্যাতনের শিকার হতো
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. ii ও iii.
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৩
২৭. খ ২৮. ক ২৯. ক ৩০. গ ৩১. গ ৩২. খ ৩৩. ক ৩৪. ঘ ৩৫. খ ৩৬. খ ৩৭. খ ৩৮. ঘ।
সহকারী শিক্ষক