বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
১। ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ এটি হলো একটি—
ক. গল্প খ. কবিতা গ. পুস্তিকা ঘ. গান
২। তমদ্দুন মজলিশ—
i. একটি সাহিত্য পত্রিকা
ii. একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান
iii. ২ সেপ্টেম্বর ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. ii গ. iii ঘ. ii ও iii
৩। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হলেন—
ক. নেহরু খ. মোহাম্মদ আলী জিন্নাহ
গ. মহাত্মা গান্ধী ঘ. আইয়ুব খান
৪। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি ছিল—
ক. ভাষা খ. ধর্ম গ. সাম্প্রদায়িকতা
ঘ. ভৌগোলিক বৈশিষ্ট্য
৫। আইয়ুব খান ক্ষমতা দখল করে দেশ ত্যাগে বাধ্য করেছিলেন—
ক. লিয়াকত আলীকে
খ. মোহাম্মদ আলী জিন্নাহকে
গ. জেনারেল ভুট্টোকে
ঘ. ইস্কান্দার মির্জাকে
৬। ১১ দফা কর্মসূচি ঘোষণা করে—
ক. মুসলিম লীগ
খ. আওয়ামী মুসলিম লীগ
গ. আওয়ামী লীগ ঘ. ছাত্রসমাজ
৭। কখন ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান ঘটে?
ক. ১০ আগস্ট খ. ১৫ আগস্ট
গ. ১৪ আগস্ট ঘ. ১১ আগস্ট
৮। কোন নাটকের পটভূমি ছিল ভাষা আন্দোলন?
ক. কবর খ. ফুড কনফারেন্স
গ. পুতুলের বিয়ে ঘ. আলেয়া
৯। ভাষা আন্দোলনের সূত্রপাত হয় ১৯৪৭ সালের—
ক. ফেব্রুয়ারি মাসে খ. মে মাসে
গ. সেপ্টেম্বর মাসে ঘ. জুন মাসে
১০। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হয়েছিল—
ক. অসমাপ্ত তারুণ্যের গল্প
খ. আগুনের পরশমণি
গ. আরেক ফাল্গুন ঘ. নন্দিত নরকে
১১। ‘আরেক ফাল্গুন’ কী?
ক. কবিতা খ. ছোটগল্প
গ. উপন্যাস ঘ. নাটক
১২। রাষ্ট্রভাষা বাংলা পাকিস্তানের সংবিধানের অন্তর্ভুক্ত হয়—
ক. ১৯৫৬ খ. ১৯৫২
গ. ১৯৪৭ ঘ. ১৯৫৮
১৩। ১৯৪৭ সালের ১৪ আগস্ট—
ক. ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয়
খ. ভারতবর্ষে ব্রিটিশ শাসনের সূত্রপাত হয়
গ. ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনভার গ্রহণ করে
ঘ. ইংরেজরা এ দেশে ব্যবসায়-বাণিজ্য শুরু করে
১৪। ‘তমদ্দুন মজলিশ’ সংগঠনটি কার নেতৃত্বে গঠিত হয়?
ক. আবুল মনসুর খ. আবুল হাশেম
গ. আবুল কাশেম ঘ. আবুল হিশাম
১৫। ছয় দফাকে কে বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি হিসেবে আখ্যায়িত করেন?
ক. ইস্কান্দার মির্জা
খ. মোহাম্মদ আলী জিন্নাহ
গ. জেনারেল ভুট্টো ঘ. আইয়ুব খান
১৬। ১৯৬৫ সালে আইয়ুব খান কত ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন?
ক. ৬৫ হাজার খ. ৮০ হাজর
গ. ৮২ হাজার ঘ. ৮৫ হাজার
১৭। ভাষা আন্দোলনের ফলে—
i. বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়
ii. জাতীয়তাবাদের উন্মেষ ঘটে
iii. বাঙালি অধিকার আদায়ে সচেষ্ট হয়
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. ii, iii গ. iii ঘ. i, ii ও iii
১৮। ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসানে কয়টি রাষ্ট্রের জন্ম হয়?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
১৯। ভাষা আন্দোলনের সময় চাকমারা কোন ভাষাকে সমর্থন করেছিল?
ক. বাংলা খ. আরবি
গ. উর্দু ঘ. মান্দি
২০। কখন উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব করা হয়?
ক. ১৯৪৭ সালের ১৭ আগস্ট
খ. ১৯৪৭ সালের ১৭ জুন
গ. ১৯৪৭ সালের ১৪ আগস্ট
ঘ. ১৯৪৭ সালের ১৭ মে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-১
১. গ ২. ঘ ৩. খ ৪. ক ৫. ঘ ৬. ঘ ৭. গ ৮. ক ৯. গ ১০. গ১১. গ ১২. ক ১৩. ক ১৪. গ ১৫. ঘ ১৬. খ ১৭. ঘ ১৮. খ ১৯. ক ২০. ঘ।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর