বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৮ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৮
৩৮। কোনটি মেনে চলা আমাদের কর্তব্য?
ক. প্রথা খ. আইন
গ. নিয়মকানুন ঘ. রীতিনীতি
উত্তর খ. আইন
৩৯. কোনটি নাগরিকের কর্তব্য?
ক. নিয়মিত চাঁদা প্রদান করা
খ. নিয়মিত কর প্রদান করা
গ. নিয়মিত অনুদান প্রদান করা
ঘ. রাষ্ট্রের আইন ভঙ্গ করা
উত্তর: খ. নিয়মিত কর প্রদান করা
৪০. কোন উত্স থেকে প্রাপ্ত অর্থ দিয়ে সরকার নাগরিক সেবা নিশ্চিত করে?
ক. চাঁদা খ. কর
গ. রেমিট্যান্স ঘ. অনুদান
উত্তর: খ. কর
৪১. কোনটি সব নাগরিকের গুরুত্বপূর্ণ দায়িত্ব?
ক. আইন মেনে চলা
খ. শিক্ষা লাভ করা
গ. ভোট দেওয়া
ঘ. নিয়মিত কর প্রদান করা
উত্তর: ক. আইন মেনে চলা
৪২. দুর্ঘটনার অন্যতম কারণ কোনটি?
ক. জেব্রাক্রসিং ব্যবহার করা
খ. ওভারব্রিজ ব্যবহার করা
গ. ফুটপাত ব্যবহার করা
ঘ. অসাবধানে পথ চলা
উত্তর: ঘ. অসাবধানে পথ চলা
৪৩. দুর্ঘটনা এড়ানোর জন্য আমাদের কোন নিয়মগুলো মেনে চলার অভ্যাস করতে হবে?
ক. রাস্তায় চলার নিয়ম
খ. জেব্রাক্রসিং ব্যবহার করার নিয়ম
গ. ওভারব্রিজ ব্যবহার করার নিয়ম
ঘ. ফুটপাথ ব্যবহার করার নিয়ম
উত্তর: ক. রাস্তায় চলার নিয়ম
৪৪. রাস্তায় চলার সময় আমাদের কোনটি সম্পর্কে সচেতন থাকতে হবে?
ক. সময় খ. গন্তব্য
গ. যানবাহন ঘ. নিরাপত্তা
উত্তর ঘ. নিরাপত্তা
৪৫. শিশু হিসেবে নিজেদের নিরাপদে রাখার প্রাথমিক দায়িত্ব কার?
ক. মা-বাবা খ. ভাইবোনের
গ. প্রতিবেশীর
ঘ. আমাদের নিজেদের
উত্তর ঘ. আমাদের নিজেদের।
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল
স্কুল এন্ড কলেজ, ঢাকা