বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৪
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৪ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১। রাষ্ট্র গঠনের আবশ্যিক উপাদান কোনটি?
ক. সরকার খ. দালানকোঠা গ. পুলিশ বাহিনী ঘ. রাস্তাঘাট
২। রাষ্ট্রের প্রাণ বলা হয় কাকে?
ক. গাছকে খ নদীনালাকে গ. জনগণকে ঘ. ভূপ্রকৃতিকে
৩। কোন ধরনের নাগরিক রাজনৈতিক অধিকার ভোগ করতে পারেন না?
ক. বিদেশি খ. সুনাগরিক গ. অসুস্থ ঘ. প্রবাসী
৪। মিয়ানমারের কোন দিকে বাংলাদেশের অবস্থান?
ক. উত্তর-পূর্ব খ. উত্তর-পশ্চিম
গ. দক্ষিণ-পূর্ব ঘ. দক্ষিণ-পশ্চিম
৫। উন্নত রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে কোন শ্রেণির নাগরিক অগ্রণী ভূমিকা রাখে?
ক. প্রবাসী খ. ছাত্রসমাজ গ. সুনাগরিক ঘ. ক্ষুদ্র নৃগোষ্ঠী
৬। কোনটি নাগরিকের প্রধান বৈশিষ্ট্য?
ক. রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য
খ. রাষ্ট্রে অস্থায়ী বাসিন্দা
গ. রাষ্ট্রের সমালোচনা করা
ঘ. রাষ্ট্রের অতিথি
৭। জনাব আমিন একজন বাঙালি। তিনি আমেরিকারও নাগরিক। তাঁর ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক?
ক. তিনি উল্লিখিত রাষ্ট্রগুলোর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না
খ. তিনি বাংলাদেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন
গ. তিনি কেবল আমেরিকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন
ঘ. তিনি যেকোনো নির্বাচনে অংশগ্রহণ করলে জরিমানা হবে।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৪
১. ক ২. গ ৩. ক ৪. খ ৫. গ ৬. ক ৭. খ।
সহকারী শিক্ষক